চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেনা পাওনা’ জুটিকে নিয়ে এবার ‘চেনা অচেনা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 31, মার্চ 2026
in বিনোদন
A A

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ‘দেনা পাওনা’র দারুণ সাফল্যের পর এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি ফিরছে নতুন মিনি সিরিজ ‘চেনা অচেনা’য়।

কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। দুটি চরিত্রই ড্রয়িংরুম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

‘চেনা অচেনা’য় রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া। গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়, কিন্তু হঠাৎ দাদি মাত্র সাতদিনের মধ্যে তাকে বিয়ে করতে বলেন। এমন পরিস্থিতিতে কোনও উপায় না পেয়ে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরল-সোজা রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।

কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে ঘিরে। তিনি চান, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। তিনি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে আয়রা-রাতুলের ‘নকল’ সম্পর্ককে ভেঙে দিতে চান। রাতুল একের পর এক বিপদে পড়তে গিয়েও রেহাই পায়।

গল্পে সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসা একসাথে জড়িয়ে যায়। একদিকে সামাজিক মর্যাদা আর স্বার্থের লড়াই, অন্যদিকে মিথ্যা থেকে জন্ম নেওয়া অদ্ভুত এক সম্পর্ক। শেষ পর্যন্ত কি আয়রা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? এর উত্তর মিলতে থাকবে সিরিজের একেকটি পর্বে।

নতুন সিরিজ পরিচালনা করেছেন রাজের অন্যতম সহকারী ওমর ফারুক। তিনি বলেন, ‘জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয়, কিন্তু সেই মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।’

‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক।

৩১ মার্চ থেকে প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাবে ‘চেনা অচেনা’র নতুন নতুন পর্ব।

Tags: দেনা পাওনানাটকলিড বিনোদনসিরিজ
Previous Post

যুদ্ধের প্রভাবে আমিরাতের শেয়ারবাজার হারিয়েছে ১২০ বিলিয়ন ডলার

Next Post

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

Next Post

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT