চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 31, মার্চ 2026
in বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়ে একেকজন একেক বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে রবিবার যে ধারাবাহিকটির শুটিংয়ে ছিলেন রাহুল, সেখানের সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলীদের বক্তব্য বেশ সাংঘর্ষিক। কারো সঙ্গে কারো বক্তব্যের কোনো মিল নেই।

এদিকে সমুদ্র পাড়ের শুটিংয়ের ফুটেজ দেখে পুলিশ বলছে একরকম, ধারাবাহিকটির প্রযোজক থেকে নির্মাতারা বলছেন আরেক রকম। সত্যটা আসলে কী- সেটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তুলে ধরতেই আওয়াজ উঠিয়ে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা সেন।

এবার যেন সুদীপ্তার মতোই কলকাতার কিংবদন্তী অভিনেতা কৌশিক সেন ও তার স্ত্রী স্বনামধন্য অভিনেত্রী রেশমি সেনও একই কথা বললেন। তাদের দুজনের কেউ সোশাল মিডিয়াতে নেই। তাই এই দম্পতির ছেলে স্বনামধন্য অভিনেতা ঋদ্ধি সেনের ফেসবুকে একটি ভিডিওতে কথা বলেন কৌশিক-রেশমি।

ভিডিওটি পোস্ট করে ঋদ্ধি লিখেন,“রেশমী সেন ও কৌশিক সেন সোশ্যাল মিডিয়ায় নেই, কোনো মিডিয়ার মাধ্যমেও তারা তাদের বক্তব্য জানাতে চান না, তাদের কিছু কথা আমার প্রফাইলের মাধ্যমে রাখলাম।”

সেই ভিডিওতে কিছু ‘জরুরি কথা’ বলেন কৌশিক ও রেশমি। জানান, প্রয়াত অভিনেতা রাহুল তাদের পরিবারের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। তার এই আকস্মিক চলে যাওয়া অন্য অনেকের মতো তারাও মেনে নিতে পারছেন না।

শুধু তাই নয়, রাহুলের মৃত্যুর কারণ নিয়ে তারও ধোঁয়াশার মধ্যে আছেন বলে ভিডিওতে জানান।

রেশমি সেন বলেন,“রাহুলের মৃত্যু নিয়ে এতো রকমের প্রশ্ন উঠছে, এতো রকমের অসংগতি দেখা দিচ্ছে। প্রত্যেক মানুষের ভার্সন আলাদা আলাদা। একেকজন একেক রকম কথা বলছেন, সেটা কেন? সেটার পূর্ণাঙ্গ একটা তদন্ত আমরা চাই, আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল। কী ঘটনা ঘটেছিলো তার সাথে। সে কি সত্যিই শুটিং করছিলো, নাকি করছিলো না; নাকি সে নিজেই সমুদ্রের দিকে চলে গিয়েছিলো। যে চলে গেছে, সেই রাহুলের মুখেই এখন অনেকেই অনেক কথা বসিয়ে দিচ্ছেন যে, রাহুল এটা চেয়েছিলো, রাহুল এটা বলেছিলো!”

“বিশ্বাস করুন, আপনারা যদি রাহুলের মাকে দেখতেন; বাড়ির প্রতিটা কর্নারে রাহুলের ছবি, রাহুলের লেখা। তার মা কি জানতেই পারবে না, কেন রাহুল চলে গেল? ধরে নিচ্ছি, এটা একটা দুর্ঘটনা; কিন্তু তাই বলে এতো অসঙ্গতি কেন?” বলছিলেন রেশমি।

এসময় কৌশিক সেন বলেন, শিল্পীর নিরাপত্তা দেখার দায়িত্ব আর্টিস্ট ফোরামের। আমরা আর্টিস্ট ফোরামের সদস্য, আশা করি তারাও খুঁজে বের করবে, কী হয়েছিলো রাহুলের সাথে।

কৌশিক এসময় প্রশ্ন রেখে বলেন, শিল্পীদের নিরাপত্তা কি এই সময়ের প্রযোজনা সংস্থাগুলো রাখে? এই যে পাহাড় সমুদ্রে শুটিং হলে আমরাও চলে যাই, তার জন্য কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়? রাহুলের মৃত্যু আমাদের অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলো।

কৌশিক সেন এসময় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু মানুষ যারা নিজেদের বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ববাদী বলে ঘোষণা করছে তারা রাহুলের মৃত ছবিটার সাথে উল্লাস প্রকাশ করছে। এবং তারা ঘোষণা করছে যে তারা এই মতবাদে বিশ্বাস করে। তারা বলছে, রাহুলের মতো বামপন্থী মতাবলম্বী যারা তাদের এরকমটাই হওয়া উচিত। তো, এই মানুষগুলোকে পরিস্কার চিহ্নিত করা উচিত, এরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায় আমাদের সমাজে।”

সব শেষে রেশমি ও কৌশিক সেন রাহুলের মৃত্যুর তদন্ত দাবি করে বলেন,“রাহুলের মা, ছেলে ও প্রিয়াঙ্কা যেন জানতে পারে- রাহুলের ঠিক হয়েছিলো। কেন সে মারা গেল? আমরা সবাই জানতে চাই এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।”

Tags: ঋদ্ধি সেনকৌশিক সেনপ্রিয়াঙ্কারাহুলরেশমি সেনলিড বিনোদনসহজ
Previous Post

‘দেনা পাওনা’ জুটিকে নিয়ে এবার ‘চেনা অচেনা’!

Next Post

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

Next Post

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে বঞ্চিত চিকিৎসকদের সামনে হাজির প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT