চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘হ্যারি পটার’ ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 29, মার্চ 2026
in বিনোদন
A A

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে জে কে রাওলিংয়ের জাদুকরী দুনিয়া। সম্প্রতি এইচবিও ম্যাক্স প্রকাশ করেছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার। গত ২৬ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই এটি ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, মুক্তির প্রথম ৪৮ ঘণ্টায় বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেলারটির ভিউ ২৭ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে, যা এইচবিও-র ইতিহাসে নতুন রেকর্ড। তবে ভিউয়ের জোয়ার থাকলেও নেটিজেনদের মাঝে বইছে মিশ্র প্রতিক্রিয়া। ইউটিউবের কমেন্ট বক্সে ভক্তদের মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

অনেকেই শৈশবের নস্টালজিক হ্যারি পটারের এই নতুন রূপান্তর সহজে মেনে নিতে পারছেন না। কেউ কেউ এই আয়োজনকে ‘বাজেটসহ ফ্যান ফিকশন’ বলে কটাক্ষ করেছেন। বিশেষ করে সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিইডুর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের জায়গায় অন্য কাউকে কল্পনা করা ভক্তদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আলোচনার কেন্দ্রে রয়েছে হ্যাগ্রিড চরিত্রটিও। নিক ফ্রস্টের এই চরিত্রে পরিচিত সেই গ্রামীণ ব্রিটিশ টান না থাকায় হতাশ অনেক ভক্ত। সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেছেন, হ্যাগ্রিডের বর্তমান কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তিনি কোনো করপোরেট অফিসের কর্মকর্তা। আবার নেভিল লংবটম বা ড্রাকো ম্যালফয় চরিত্রের নতুন মুখগুলো নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের কেউ কেউ রসিকতা করে বলছেন, এই ট্রেলার দেখে মনে হচ্ছে যেন পুরোনো বাড়িতে নতুন মানুষ থাকতে শুরু করেছে।

এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কিশোর হ্যারি পটার হিসেবে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে। তার দুই প্রাণের বন্ধু হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অ্যারাবেলা স্ট্যানটন ও আলস্টায়ার স্টাউট।

জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে।

পুরানো সিনেমার গল্পের মতোই এই সিরিজেও তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল (মানুষ) পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সাথে নিয়ে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনী তুলে ধরা হবে। তবে বিতর্ক আর রেকর্ড ভিউয়ের মাঝেও ২০২৬ সালের বড়দিনেই মুক্তি পাবে হ্যারি পটারের এই নতুন সিরিজ।

Tags: হ্যারি পটার
Previous Post

চারদিকে ‘চক্র ২’-এর প্রশংসা, সাফল্য উদযাপন

Next Post

নতুন জেলা প্রশাসক হিসেবে ১১ জেলায় দায়িত্ব পেলেন যারা

Next Post
ছবি: সংগৃহীত

নতুন জেলা প্রশাসক হিসেবে ১১ জেলায় দায়িত্ব পেলেন যারা

ঈদের বিরতি শেষে আবারও শুরু সংসদ অধিবেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT