চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারদিকে ‘চক্র ২’-এর প্রশংসা, সাফল্য উদযাপন

আইস্ক্রিনে দেখা যাচ্ছে তারকাবহুল ওয়েব সিরিজ 'চক্র ২'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 29, মার্চ 2026
in বিনোদন
A A

যে কোনো ওয়েব কনটেন্ট প্রথম নির্মাণ হলে তার পরের সিজন খুব নির্মিত হয় এমন বলা যায় না। তবে ‘চক্র’র ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটলো। সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ “চক্র ২”।

নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির “চক্র ২”, যা আইস্ক্রিনে মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিল ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় ‘চক্র-২’।

আইস্ক্রিন-এর বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে, ঈদের ছুটির শেষ প্রান্তে ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ।

মুক্তির পর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে তারকা বহুল এই অরিজিনাল সিরিজ।

চারদিকে যখন সিরিজটির প্রশংসা, তখন এই উপলক্ষে রবিবার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আইতে ‘চক্র ২’ এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে এর নির্মাতা কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ভিকি জাহেদ চ্যানেল আইতে পুনর্জন্ম নাটক বানিয়েছিলেন। সেটা দিয়ে সত্যিই তার পুনর্জন্ম হয়েছে। চক্রের পর চক্র ২ অল্পসময়ের মধ্যে আইস্ক্রিনে যথেষ্ঠ সাফল্য পেয়েছে। এরপরের সিজন তিনি বানাবেন কিনা সেটাও ভেবে দেখতে পারেন।

ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, গাজী রাকায়েত, শাহেদ আলী সুজন, মৌসুমি মৌসহ আরও অনেকে।

তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে “চক্র ২” হয়ে উঠেছে এক অনন্য সাফল্য। অভিনেতা তৌসিফ বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস ছিলাম। মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও আমাকে দর্শকরা জানিয়েছেন, তারা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে আনন্দ করে চক্র ২ উপভোগ করছেন।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো সিরিজ শেষ হলে উল্লেখ থাকে পরের সিজন আসবে। কিন্তু সেটা আসে না। কিন্তু চক্র নির্মাণের পর থেকে প্রতিনিয়ত দর্শকদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় কবে চক্র ২ আসবে। চক্র ২ আনার জন্য আইস্ক্রিন ও সাগর স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এতো আর্টিস্ট একসঙ্গে কাজ করেছে কিনা জানা নেই। এতে ১৮টি চরিত্র রয়েছে প্রত্যেকে গুরুত্বপূর্ণ। দিনশেষে এটি ফিকশন। মূল গল্পের ছায়া থেকে হয়তো কি কি হয়েছে সেটা তুলে ধরে সিরিজটি নির্মাণ করেছি।

এছাড়া আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, একে আজাদ সেতু প্রত্যেকে সংবাদ সম্মেলনে ‘চক্র ২’ নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

“চক্র ২” দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়েও শুধুমাত্র ২৫ টাকা দিয়ে এই ৮ পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব শুধুমাত্র আইস্ক্রিন-এ।

Tags: আইস্ক্রিনআজমেরী হক বাঁধনএ কে আজাদ সেতুওয়েব সিরিজচক্র ২তৌসিফ মাহবুবনাদের চৌধুরীফরিদুর রেজা সাগরভিকি জাহেদমেঘলা মুক্তামৌসুমি মৌলিড বিনোদনশাহেদ আলী
Previous Post

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

Next Post

নতুন ‘হ্যারি পটার’ ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

Next Post

নতুন 'হ্যারি পটার' ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

ছবি: সংগৃহীত

নতুন জেলা প্রশাসক হিসেবে ১১ জেলায় দায়িত্ব পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT