কোভিড সংক্রমণের মাত্র পাঁচ বছরের মাথায় ‘এইচএমপিভি’ ভাইরাস ছড়ানোয় বিশ্বময় নতুন করে উদ্বেগ বেড়েছে, ভীতিতে বাংলাদেশও। তবে আইইডিসিআর বলছে, ২০১৭ সাল থেকে এদেশে প্রতিবছরই ‘এইচএমপিভি’ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ‘এইচএমপিভি’তে মৃত্যু না থাকলেও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।








