শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানিয়েছেন, রাজউক পূর্বাচল প্রকল্পের রেকর্ডপত্রে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছেন তারা। এদিকে ইসলামী ব্যাংক থেকে ৯৯৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম এর দুই ছেলেসহ ব্যাংকের ৫৪ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনসহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম ও ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।








