চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘ওমর’ ছবির কাস্টিংয়ে চমক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 05, আগস্ট 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের ছবি, চারজন পুরুষের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা বানাতে যাচ্ছেন চিত্রপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মিতব্য নতুন এ সিনেমাটির নাম হচ্ছে ‘ওমর’। সম্প্রতি সিনেমার নমুনা পোস্টারও শেয়ার করেছেন। এবার ছবির কাস্টিং নিয়ে দারুণ চমক দিলেন রাজ!

শনিবার বিকেলে এই নির্মাতা জানালেন, তার নতুন ছবি ‘ওমর’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সময়ের তুখোড় তিন অভিনেতাকে! কারা তারা? চুক্তি স্বাক্ষরের ছবিও শেয়ার করলেন রাজ। তারা হলেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম এবং নাসিরউদ্দিন খান।

এ বিষয়ে রাজ জানালেন, “কাকে রেখে কার নাম বলি! একসাথেই বলে দেই বরং। ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং নাসিরউদ্দিন খান! তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি!”

তবে নায়ক-নায়িকার চরিত্রে কে আছেন, তা জানতে করতে হবে আরেকটু অপেক্ষা! তবে তা খুব বেশি নয়। কারণ আসছে সেপ্টেম্বরেই ‘ওমর’ এর শুটিংয়ে নামছেন রাজ।

রাজের কথা ‘ওমর’ এর গল্প হবে তার আগের সিনেমার গুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না পরিচালক। কথা প্রসঙ্গে রাজ জানালেন, ‘ওমর’ চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন বানিয়েছিলেন এ নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

Tags: ওমরতারকাঁটানাসিরউদ্দিন খানপ্রজাপতিফজলুর রহমান বাবুমোস্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসম্রাটসিনেমা
Previous Post

তাসকিনকে যা বলেছেন প্রধানমন্ত্রী

Next Post

সৌদির দলবদল: ফিফাকে আপত্তির কথা জানাবে ইপিএলের ক্লাবগুলো

Next Post
লিভারপুল ও অ্যাস্টন ভিলা দলের কোচের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির দলবদল: ফিফাকে আপত্তির কথা জানাবে ইপিএলের ক্লাবগুলো

কক্সবাজার সমুদ্র সৈকত ও পর্যটকদের ভিড়, ঝুঁকির মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমকিতে কক্সবাজার সমুদ্র সৈকত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT