চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনকে যা বলেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 05, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে তাসকিনের সাক্ষাৎ, পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান করেন। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি পুরস্কার তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে পেসার তাসকিন আহমেদ প্রথমবার পেয়েছেন জাতীয় পুরস্কার।

ক্রেস্ট তুলে দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাসকিনকে সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করার জন্য উৎসাহ দেন। গোটা দলের জন্য জানান শুভকামনা।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

‘আসলে তিনি জিজ্ঞেস করছিলেন সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভ কামনা, ভালো মতো খেলো।’

‘আসলে যে কোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলে এটা আত্মবিশ্বাস বাড়ায়। আশা করি এই আত্মবিশ্বাসটাও কাজে লাগবে। টি-টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। যা সামনের খেলায় কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।’

Tags: তাসকিন আহমেদপ্রধানমন্ত্রীলিড স্পোর্টসশেখ হাসিনা
Previous Post

‘রবীন্দ্র চিন্তায় দারিদ্র্য ও প্রগতি’ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন

Next Post

রাজের ‘ওমর’ ছবির কাস্টিংয়ে চমক!

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের ছবি, চারজন পুরুষের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজের ‘ওমর’ ছবির কাস্টিংয়ে চমক!

লিভারপুল ও অ্যাস্টন ভিলা দলের কোচের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির দলবদল: ফিফাকে আপত্তির কথা জানাবে ইপিএলের ক্লাবগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT