চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অংশুর নতুন ছবি ‘খেলা হবে’, পরী-বুবলী একসঙ্গে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
অংশুর নতুন ছবি ‘খেলা হবে’ এর পোস্টার, পরী-বুবলীসহ অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে। মমতা ব্যানার্জীকেও প্রায়শই এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। ক’দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি!

এবার এই জনপ্রিয় সংলাপটি পূর্ণতা পাচ্ছে সিনেমায়! ‘খেলা হবে’ নামেই নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। যেটি নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু। যে সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেত্রী পরীমণি ও  শবনম ইয়াসমিন বুবলীকে!

এই দুই তারকা ছাড়াও সিনেমায় অভিনয় করবেন মুশফিকুর রহমান। মনে করা হচ্ছে তিনি ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের সাক্ষরে অনুমতি দেয়া হয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

‘খেলা হবে’ ছবির ব্যাপারে জানতে চাইলে পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Tags: অংশুখেলা হবেটিএম ফিল্মসতানিম রহমান অংশুপরীমনিবুবলীমুশফিক ফারহানলিড বিনোদনসিনেমা
Previous Post

১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারের আওতায় আসেনি

Next Post

এক হাজার কোটির মাইলফলক পার করেছে ‘জওয়ান’

Next Post
জওয়ান সিনেমার প্রধান চরিত্রের ছবি, পুলিশ কর্মকর্তা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হাজার কোটির মাইলফলক পার করেছে 'জওয়ান'

সাকিব আল হাসান ও পিটার হাসের সঙ্গে ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের সঙ্গে পিটার হাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT