দেশে অনলাইনভিত্তিক সরকারি ক্রয়কাজ- ইজিপি বাস্তবায়নের প্রায় এক যুগ হয়ে গেলেও এর মাধ্যমে মাত্র ২০ থেকে ৩৫ ভাগ সরকারি কেনাকাটা হয় বলে জানিয়েছে টিআইবি। গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, বড় চুক্তিমূল্যের দরপত্র এখনও ই-টেন্ডারিংয়ের আওতায়ই আসেনি। গবেষকরা জানান, ৭৫ শতাংশ থেকে শতভাগ কাজই হয়েছে একক দরপত্রের মাধ্যমে। সরকারের ক্রয় প্রক্রিয়ায় রাজনৈতিক, প্রশাসনিক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগসাজশে দুর্নীতির সুযোগ থাকে বলেও মনে করে টিআইবি।







