চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোটের রায় অস্বীকার থেকেই ‘নতুন ফ্যাসিবাদ’ শুরু: ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, গণভোটের ফলাফল অগ্রাহ্য করার মধ্য দিয়েই দেশে নতুন ধরনের ফ্যাসিবাদের সূচনা হয়েছে, যা অতীতের চেয়েও বেশি ভয়াবহ রূপ নিচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলের ‘জেলা আমির সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ব্যবস্থা গঠনের উদ্যোগ ব্যাহত করা হয়েছে। এর ফলে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে এবং বিচার বিভাগে পক্ষপাতমূলক নিয়োগ বেড়েছে।

তিনি বলেন, এ ধরনের নিয়োগের নেতিবাচক প্রভাব দেশবাসী ভোগ করছে। একইভাবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের উদ্যোগও আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার আশঙ্কা, ভবিষ্যতের ফ্যাসিবাদ আরও কঠোর হতে পারে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে সংকট তৈরি হলেও তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং সংকট অস্বীকার করে মজুতদারদের দায়ী করা হচ্ছে, যা সরকারের ব্যর্থতার ইঙ্গিত বহন করে। তিনি প্রশ্ন তোলেন, জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন দীর্ঘ সময় ধরে লোডশেডিং কেন হচ্ছে। এসব বক্তব্যকে তিনি পরস্পরবিরোধী বলে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি ক্রিকেট বোর্ডেও দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্নভাবে স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের ওএসডি করা বা দূরবর্তী স্থানে বদলি করার অভিযোগও তোলেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত উপাচার্য পরিবর্তন, দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা এবং মানবাধিকার কমিশনের পদত্যাগ সব মিলিয়ে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিচারকদের স্বাধীন বলা হলেও তাদের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, কৃষক, পরিবার ও স্বাস্থ্য কার্ড বিতরণে অনিয়ম রয়েছে। একই সঙ্গে দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং জ্বালানি ব্যয় বৃদ্ধির সঙ্গে অতিরিক্ত চাঁদা যোগ হয়ে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগও করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভুল নীতির পথ থেকে সরে এসে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য। একই সঙ্গে ফ্যাসিবাদমুক্ত শাসনব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের ওপর কোনো ধরনের স্বৈরাচার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।

Tags: আমির ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে আইএমএফ ও বিশ্বব্যাংক

Next Post

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি শুরু

Next Post
ছবি: সংগৃহীত

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি শুরু

ছবি: সংগৃহীত

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT