চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে আইএমএফ ও বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছিন্ন সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে। ফলে ল্যাটিন আমেরিকার সংকটাপন্ন অর্থনীতির দেশটি আবারও বৈশ্বিক আর্থিক সহায়তার দরজায় প্রবেশের সুযোগ পেল।

আল জাজিরা জানিয়েছে, ২০১৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর নিকোলাস মাদুরো ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর মধ্যে বৈধ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক বিভক্তির কারণে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওয়াশিংটনভিত্তিক এই দুই প্রতিষ্ঠান। তখন থেকেই দেশটির সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের কার্যক্রম স্থগিত ছিল।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং প্রশাসনিক স্বীকৃতির প্রেক্ষাপটে আবারও সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে জানান, সদস্যদেশগুলোর মতামতের ভিত্তিতে ভেনেজুয়েলার সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত দেশটির জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

অন্যদিকে বিশ্বব্যাংকও একই ধরনের অবস্থান গ্রহণের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ২০০৫ সালের পর প্রথমবারের মতো আবারও কারাকাসের সঙ্গে সহযোগিতার পথে ফিরছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরপরই এই ঘোষণা আসে। বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলার নতুন প্রশাসনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

রদ্রিগেজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে দেশের কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অর্থনৈতিকভাবে সংকটে থাকা ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে বৈদেশিক ঋণ ও মুদ্রাস্ফীতির চাপে রয়েছে। দেশটির মোট বৈদেশিক ঋণ ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান করা হয়।

Tags: আইএমএফবিশ্বব্যাংক
Previous Post

চাঁদের চারপাশ ঘুরে আসা নাসার নভোচারীদের সংবাদ সম্মেলন

Next Post

গণভোটের রায় অস্বীকার থেকেই ‘নতুন ফ্যাসিবাদ’ শুরু: ডা. শফিকুর রহমান

Next Post
ছবি: সংগৃহীত

গণভোটের রায় অস্বীকার থেকেই ‘নতুন ফ্যাসিবাদ’ শুরু: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT