চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস্তবমুখি গল্পে সজল-মিহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in বিনোদন
A A
সজল ও মিহি একে অপরের মুখোমুখি, শহরের ব্যস্ত রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেও। ঠিক সেই মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে প্রয়োজন তাকে অপারেশন করানোর। কিন্তু দরকার এক লাখ টাকা।

অসময়ে মায়ের পাশে থাকাটাই তো সন্তানের কাজ। আর তাইতো নিজের কাছে টাকা না থাকা স্বত্বেও পরিচিত মানুষের কাছে টাকা ধার চেয়ে তার প্রয়োজনের কথা জানান। কিন্তু কেউ তাকে টাকা দেয় না। সবাই তাকে খালি হাতেই ফিরিয়ে দেয়। মানুষের কত রকমের সমস্যার মধ্যে রকির সমস্যাটা খুব বেশি পাত্তা পায়নি। তবুও তো মাকে বাঁচাতে হবে।

তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। সেই সিদ্ধান্তে নিজের কিডনি বিক্রি করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এক অজানা কথা। সেই অজানা কথার ওপর ভিত্তি করে সামনে আসে প্রাক্তন প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা।

তাহলে কী রকি তার মাকে বাঁচাতে পারবে না, কিংবা নিজের কিডনি বিক্রি করতে গিয়ে আসলে কী ঘটনা সামনে আসে? এমন সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত।

নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরও অভিনয় করেছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকিসহ আরও অনেকে।

সম্প্রতি উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

Tags: কুদরতনাটকসজল
Previous Post

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ এ পর্যন্ত ৫ জনের মৃত্যু

Next Post

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

Next Post
কুমিল্লায় ডাকাত সন্দেহে দুইজনের পিটিয়ে হত্যা, হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ, পর্যটন ও নৌযান. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT