চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
12:05 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় ডাকাত সন্দেহে দুইজনের পিটিয়ে হত্যা, হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের বোরারচর, পুটিয়াজুরি, বাখরাবাদ ও পালাসুতা গ্রামে মাহফিলের মাইকে ঘোষণা করা হয় বিভিন্ন এলাকায় ডাকাতদের উপস্থিতি দেখা গেছে। এরপর থেকেই গ্রামবাসী এক হয়ে রাস্তা ও বাড়িঘরে পাহারা দেয়ার সময় ডাকাত সন্দেহে তিন জনকে ধাওয়া করে। এসময় পালাসুতা গ্রামের নাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়া তিনজনকে গণপিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয় অপর দুই জনকে।

গণপিটুনীতে দুইজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার। আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে থানা পুলিশ ও দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনাস্থেল পৌঁছে তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কামাল উদ্দিন  জানান,  রাতে তিন ডাকাতকে গণপিটুনি দেয়া হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি।

Tags: কুমিল্লাগণপিটুনিমুরাদনগর
Previous Post

বাস্তবমুখি গল্পে সজল-মিহি

Next Post

৯ মাস পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

Next Post
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ, পর্যটন ও নৌযান. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT