চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনাল ‘একটু দূরে’ মনে হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। ৩০৯ রানের বিশাল ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে সবার নিচে নেমেছে। পাঁচ ম্যাচে কেবল এক জয় পেলেও সেমিতে যাওয়ার আশা ছাড়েননি ডাচ কোচ রায়ান কুক। সেজন্য অবশ্য বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড ও ভারতকে হারানোর মতো কঠিন লক্ষ্য স্থির করতে হবে ডাচদের। এমন অবস্থায়ও সেমির মঞ্চ ‘একটু দূরে’ই মনে হচ্ছে কুকের।

‘আমরা যেকোনো দলের বিপক্ষে নিজেদের সমর্থন করতে যাচ্ছি। স্পষ্টতই, আমাদের আরও চারটি ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করবো এবং সম্ভব হলে জয় পেতে চাই।’

‘আমরা টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম যে, সেমিফাইনালে উঠতে চাই। আমরা যেকোনো দলের বিপক্ষে কয়েকটি জয় পেতে সত্যিই ভালো প্রস্তুতি নেবো। সেটি ঘটানোর যথাসাধ্য চেষ্টা করছি।’

টুর্নামেন্ট শুরুর আগে কুক বলেছিলেন, ‘আমরা এই বিশ্বকাপে অনেক বড় আশা রাখি। সত্যিই কয়েকটি বড় পারফরম্যান্স দিতে পারবো এবং জয় আসতে পারে। সেমিফাইনালে যাওয়ার জন্য পাঁচ বা ছয়টি জয়ের জন্য যা করার, সেটাই করবো।’

বুধবার ৪০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় স্কট এডওর্য়াডসের নেদারল্যান্ডস। ইনিংসে ডাচদের ছয় ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি। শেষদিকে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার তোপে পড়েন বিক্রম-ও’ডাউডরা।

ম্যাচের পর কুকের ভাষ্য, ‘আমি মনে করি সেখানে চেঞ্জিং রুমে ছেলেরা খুব হতাশ থাকবে। ম্যাচের আগে আমরা ভালো খেলার কথা বলেছিলাম। আমরা আজকে ভালো ক্রিকেট খেলতে পারিনি। অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের আরও লম্বা সময়ের জন্য আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। সাড়ে তিন শতাধিক রান ছুঁয়ে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সুপার ওভারে। শেষে স্কটিশদের হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা। ১২ বছর পর বিশ্বআসরে খেলতে আসা কমলাবাহিনী নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমবার সাউথ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নেয়।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসরায়ান কুকলিড স্পোর্টস
Previous Post

নতুন আইনে রেলের দায়ে মৃত্যু হলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ: রেলমন্ত্রী

Next Post

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ

Next Post
ফজলুল হক স্মৃতি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ

বাংলাদেশ ক্রিকেটার আফ্রিদি ও বাবরের সমালোচক দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরের সমালোচক দলে আফ্রিদিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT