চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in বিনোদন
A A
ফজলুল হক স্মৃতি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক। তাঁর মৃত্যুবার্ষিকীতে (২৬ অক্টোবর) প্রতিবছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’।

এবার এই পুরস্কার পেলেন গুণী নির্মাতা ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ। তারা যথাক্রমে চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে আয়োজন করা হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ, কোহিনুর আক্তার সুচন্দা, সুজাতা, প্রযোজক হাবিবুর রহমান হাবিব সহ ফজলুল হকের স্নেহধন্য অনেকে।

ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তারমধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হকের মেয়ে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। এছাড়াও ছিলেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন, বাচসাস এর সাবেক সভাপতি আবদুর রহমান, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, অভিনেতা শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

পুরস্কারপ্রাপ্তির পর ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুল হক স্মৃতি কমিটির প্রতি। উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা ছটুক আহমেদ বলেন, ১৯৭২ সালে ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে সিনেমা অঙ্গনে আসি। এরপর দীর্ঘ ৫১ বছর এই মাধ্যমে আছি, যারা অন্যতম স্বীকৃতি ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রাপ্তি। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই।

ইমরুল শাহেদ বলেন, চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ছিলেন ফজলুল হক সাহেব। সেই পেশার জন্যই তার নামে আজকে যে পুরস্কারটি পেলাম, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

ফজলুল হক স্মৃতি পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।

ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য প্রয়াত নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইন্সটিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান।

কথাশিল্পী রাবেয়া খাতুন তাঁর সহধর্মিণী। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব এবং ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী স্থপতি। বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ ও ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী গৃহিণী।

Tags: ইমরুল শাহেদছটকু আহমেদনাসিরউদ্দিন ইউসুফপ্রযোজকলিড বিনোদনসিনেমাসুজাতা
Previous Post

সেমিফাইনাল ‘একটু দূরে’ মনে হচ্ছে

Next Post

বাবরের সমালোচক দলে আফ্রিদিও

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আফ্রিদি ও বাবরের সমালোচক দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরের সমালোচক দলে আফ্রিদিও

কবি মলয় রায়চৌধুরী বক্তৃতা দিচ্ছেন, বই হাতে, উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ খ্যাত কবি মলয় রায়চৌধুরী আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT