চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ানোর দুই দিনের মাথায় এই নির্দেশ আসে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নির্দেশের পরই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়। শনিবার (২৫ এপ্রিল) চালানো এসব হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

সীমান্তজুড়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতি চুক্তিকে নতুন করে চাপে ফেলেছে। যদিও এই চুক্তির ফলে সংঘর্ষ কিছুটা কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের আলোচনার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস জানায়, শনিবার নাবাতিয়েহ জেলার ইয়োহমোর আল-শাকিফ শহরে একটি ট্রাক ও মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়।

এছাড়া বিনত জবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ শহরে আরেক হামলায় দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা অস্ত্রবোঝাই একটি গাড়িতে থাকা তিনজন হিজবুল্লাহ সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করেছে। পাশাপাশি মোটরসাইকেলে থাকা আরও একজন সদস্যকেও হত্যা করা হয়েছে।

এছাড়া লিতানি এলাকায় আরও দুইজন সশস্ত্র সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানায় আইডিএফ। ইসরায়েলের দাবি, তারা দক্ষিণ লেবাননে মোতায়েন তাদের সেনাদের জন্য হুমকি তৈরি করছিল।

আইডিএফ আরও জানায়, মালকিয়া এলাকায় একটি ‘সন্দেহজনক আকাশীয় লক্ষ্যবস্তু’ শনাক্ত করা হয়েছে, যা যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইয়োহমোর আল-শাকিফে হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, বিনত জবেইল, টায়ার ও নাবাতিয়েহ জেলার একাধিক শহরে ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলা হয়েছে। আইডিএফ বলেছে, দক্ষিণ লেবাননজুড়ে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তারা বেসামরিক নাগরিক ও সেনাদের নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত রাখবে।

এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখনও নিয়ন্ত্রণে রেখেছে এবং সেখানে বড় আকারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শনিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম অধিকার সংস্থা সাংবাদিকদের ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানায়। বুধবারের এক হামলায় এক সাংবাদিক নিহত হওয়ার পর এ প্রতিক্রিয়া জানানো হয়।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) জানিয়েছে, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের এই জোট সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির সহ-সভাপতিদের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য ও ফিনল্যান্ড সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানায়।

ইসরায়েলি হামলায় লেবাননের একটি পত্রিকায় কর্মরত সাংবাদিক আমাল খলিল নিহত হন এবং ফ্রিল্যান্স আলোকচিত্রী জেইনাব ফারাজ আহত হন। লেবাননের কর্মকর্তাদের দাবি, একটি গাড়িতে প্রথম হামলার পর আশ্রয় নিতে গেলে তাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়, যেখানে দুইজন নিহত হন।

তবে আইডিএফ দাবি করেছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়নি।

Tags: ইসরায়েলবেঞ্জামিন নেতানিয়াহুযুক্তরাষ্ট্রলেবাননহিজবুল্লাহ
Previous Post

সুশান্তের মৃত্যুর অভিযোগ থেকে রিয়ার মুক্তি, খুলছে ব্যাংক অ্যাকাউন্ট

Next Post

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

Next Post

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

ম্যানসিটি কোচ গার্দিওলা ফুটবল মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া ট্রেবল থেকে ‘অনেকদূরে’ ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT