চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া ট্রেবল থেকে ‘অনেকদূরে’ ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানসিটি কোচ গার্দিওলা ফুটবল মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে টানা চারবার এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরোয়া ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংলিশ ক্লাবটি। অবশ্য কোচ পেপ গার্দিওলার মতে, ট্রেবল এখনও অনেকদূরে।

শনিবার রাতে ওয়েম্বলিতে সাউদাম্পটনের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে সিটি। ১৬মে এফএ কাপের ফাইনালে চেলসি অথবা লিডস ইউনাইটেডের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে সিটিজনেরা।

গত মার্চে কারাবাও কাপ জিতেছে ম্যানসিটি। ইংলিশ ফুটবলের বাকি প্রধান শিরোপাগুলো জয়ের খুব কাছাকাছি গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে সমান ম্যাচ খেলে সমান পয়েন্টে থাকলেও গোলব্যবধানে এগিয়ে টেবিলে শীর্ষে উঠেছিল সিটি। শনিবার রাতে আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে জয় নিয়ে আবারও টেবিল টপার হয়েছে।

সিটিজেনদের কোচ মনে করছেন, এখনও ঘরোয়া ট্রেবল জেতা কঠিন। গার্দিওলা বলেছেন, ‘শেষ সপ্তাহে অ্যাস্টন ভিলার সাথে ম্যাচের আগে বলতে পারবো একটা সুযোগ থাকতে পারে। এখন সেটা অনেক, অনেকদূরে।’

‘এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, খেলোয়াড়দের জন্য আমাদের তিন দিনের ছুটি আছে। ওদের বলেছি ফুটবল নিয়ে চিন্তা না করে বিশ্রাম নিতে।’

প্রিমিয়ায় লিগে কেবল ৫ ম্যাচ বাকি আছে। গার্দিওলা বলছেন, ‘এখন থেকে আমরা ফাইনালসহ পাঁচটি ম্যাচের একটি মৌসুম শুরু করছি।’

Tags: এফএ কাপপেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

Next Post

টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানোর গুজব, সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

Next Post
ছবি: সংগৃহীত

টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানোর গুজব, সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার রুদ্ধশ্বাস দৃশ্য দেখুন ভিডিওতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT