চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় নেপালের অর্থমন্ত্রীকে বিক্ষুব্ধ তরুণদের মারধোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের অর্থমন্ত্রীর ওপর বিক্ষুব্ধ তরুণদের হামলা, জনসমাগমে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের রাস্তায় অর্থমন্ত্রীকে মারধর।

নেপালে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করছে। দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করেছে তরুণরা।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ভাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল বলেছেন, মঙ্গলবার বেশ কয়েকটি দল কারফিউ মানতে অস্বীকৃতি জানায়। অনেক এলাকায় রাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান করছিল। এসময় আগুন ও হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া এক ভিডিওতে ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী মি. পাউডেলকে কাঠমান্ডুর রাস্তা দিয়ে দৌড়াতে দেখা যায়। তার পিছনে অনেক লোক রয়েছে। বিপরীত দিক থেকে এক তরুণ বিক্ষোভকারী লাফিয়ে এসে লাথি মেরে মন্ত্রীকে মাটিতে ফেলে দেয়। যার ফলে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং একটি দেয়ালের সাথে ধাক্কা খান। সময় নষ্ট না করে আবার দাঁড়িয়ে যান এবং আবার দৌড়ান। তিনি নিজে ভিডিও করছিলেন এই ঘটনার পরে ভিডিওটি বন্ধ হয়ে যায়।

গত বছর কমিউনিস্ট পার্টির মধ্য-বামপন্থী নেপালি কংগ্রেসের সাথে জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চতুর্থ মেয়াদ শুরু করেছিলেন। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দমন-পীড়ন এবং শুক্রবার হিমালয়ের এই দেশটিতে ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। এরপর ফেসবুক, ইউটিউব এবং এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করা হয়।

এছাড়া শুক্রবার থেকে সাধারণ নেপালিদের সংগ্রামের সাথে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল পণ্য এবং ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে, যা ব্লক করা হয়নি। এর প্রতিবাদে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সোমবার তরুণদের বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত হন।

বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে তিন মন্ত্রী পদত্যাগ করেন। পরে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তারপর তিনি নিজেও পদত্যাগ করেন।

Tags: কেপি শর্মা ওলিনেপাল
Previous Post

ইসরায়েলের বিরুদ্ধে তীব্র হচ্ছে সাংস্কৃতিক বিদ্রোহ

Next Post

তরুণরা কেন বলেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে চায়!

Next Post
প্রতিবাদকারী একজন ব্যক্তি জাতীয় পতাকা হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা কেন বলেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে চায়!

মনিষা কৈরালা নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অশান্ত নেপাল, মাতৃভূমি নিয়ে যা বললেন মনীষা কৈরালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT