চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশান্ত নেপাল, মাতৃভূমি নিয়ে যা বললেন মনীষা কৈরালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মনিষা কৈরালা নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার ( ৮ সেপ্টেম্বর) থেকেই অশান্ত প্রতিবেশী দেশ নেপাল। বিক্ষুব্ধ ছাত্র-যুবর আন্দোলনে উত্তাল রাষ্ট্র। সেই আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি! আর নেপালের এমন অস্থির পরিস্থিতিতে স্বস্তিতে নেই সেখানকার ভূমিকন্যা অভিনেত্রী মনীষা কৈরালা।

তার কথায়, ‘‘নেপালের জন্য কালো দিন।’’ রাজনীতির সঙ্গে যোগ রয়েছে অভিনেত্রীরও। তিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালার নাতনি।

নেপালে সরকারি তরফে সমাজমাধ্যম নিষিদ্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে আন্দোলনের সূত্রপাত। সরকারি নিয়মবিধি অমান্য করায় সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, ইউটিউব-সহ ২৬টি সমাজমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছিল নেপাল সরকার। তারই প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিল সে দেশের ছাত্র-যুবকেরা।

বিক্ষোভ দমাতে আসরে নামে পুলিশ। নেপাল পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা শূন্যে গুলি চালিয়েছিল। তবে বিক্ষোভকারীদের দাবি, তাদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন ১৯ জন মারা যাওয়ার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দেশটির এই অগ্নিগর্ভ পরিস্থিতিই মেনে নিতে পারছেন না মনীষা।

কাঠমান্ডুর রাস্তায় পড়ে থাকা একপাটি রক্তমাখা জুতার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘এটা নেপালের ইতিহাসে কালো দিন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ থামাতে পাল্টা বুলেট ছোড়া হয়।’’

বিক্ষুব্ধ ছাত্র-যুবকদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। তার পরেই মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামেন ছাত্র-যুবকেরা। স্লোগান উঠল, ‘কেপি চোর, দেশ ছোড়’।

নেপালের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেও স্লোগান ওঠে মঙ্গলবার সকালে। সেদেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে ‘প্রচণ্ড’-র বাসভবনেও।

স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকেই কারফিউ চলছে কাঠমান্ডুতে। তবে কারফিউ উপেক্ষা করেই পথে নেমেছে তরুণ প্রজন্ম। –টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: অভিনেত্রীনেপালমনীষা কৈরালা
Previous Post

তরুণরা কেন বলেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে চায়!

Next Post

নেপালে খেলোয়াড়দের সবশেষ তথ্য জানাল বাফুফে

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, নেপালে খেলোয়াড়দের সবশেষ তথ্য জানাল বাফুফে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে খেলোয়াড়দের সবশেষ তথ্য জানাল বাফুফে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভোট গণনা কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু: ভোট গণনা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT