চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেহা কক্করের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 30, মার্চ 2025
in বিনোদন
A A
নেহা কক্কর পারফর্মিং করছেন, লাল পোশাক পরা, স্টেজে আলোতে আলোচিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি গানের অনুষ্ঠানে তিন ঘণ্টা দেরিতে পৌছেছিলেন নেহা কক্কর। ক্ষুব্ধ দর্শক-শ্রোতারা তাকে শুনিয়েছিল ‘গো ব্যাক’ স্লোগান। এমনকি সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ‘এটা অস্ট্রেলিয়া, ভারত নয়’। কিন্তু কেন এত দেরি হল নেহা কক্করের? সমাজমাধ্যমে তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা। তুলেছিলেন অব্যবস্থার অভিযোগ।

কিন্তু এবার আয়োজক সংস্থার তরফেই আঙুল উঠল তার দিকে। বিদেশে গাইতে গিয়ে এমন কাজ করে এসেছেন নেহা যে তাকে গাইতে ডেকেছিলেন বলে আক্ষেপ করছেন আয়োজক সংস্থার সদস্যরা। নেহার জন্য যে ক্ষতি হয়েছে সংস্থার, তার হিসাব তারা দাখিল করেছে।

নেহা কক্করের মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে হইহই কাণ্ড। দর্শক ক্ষিপ্ত ছিলেন গায়িকা দেরি করে মঞ্চে ওঠায়। নানা কটু কথা শুনতে হয় তাকে। মঞ্চে কেঁদে ফেললে শুনতে হয়, তিনি ‘নাটক’ করছেন। যদিও অনুষ্ঠান শেষে সমাজমাধ্যমে গায়িকা জানান তার দেরি হওয়ার আসল কারণ। গায়িকা আঙুল তোলেন উদ্যোক্তাদের দিকে। গায়িকা দাবি করেন, তিনি বিনা পারিশ্রমিকে গেয়ে এসেছেন। এমনকি আয়োজকরা তার টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলেও দাবি করেন।

এবার নেহার বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন আয়োজকেরা। তাঁদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তারাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন যা অস্ট্রেলিয়ায় নিয়ম বর্হিভূত। গায়িকার টাকা নিয়ে পালানোর অভিযোগের বিরুদ্ধে আয়োজকরা পাল্টা খতিয়ান দিয়েছেন লাভ-ক্ষতির।

মেলবোর্নে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। তাই টাকা পাওয়ার বদলে উল্টে গায়িকারই উচিত আয়োজকদের টাকা ফেরৎ দেওয়া।

বিটস প্রোডাকশন তরফে নেহার সিডনি এবং মেলবোর্নের অনুষ্ঠানের বিস্তারিত খরচের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নেহাকে ‘অপেশাদার’ তকমা দেওয়া হয়েছে। তার এই স্বভাবে জন্য তাদের মার্গারেট কোর্ট এরিনা থেকে নিষিদ্ধও করা হয়েছে। শুধু নেহা নয়, সিডনি এবং মেলবোর্নের ক্রাউন টাওয়ারে আয়োজক সংস্থাটিকেই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিল্পী সেখানে ধূমপান করেছিলেন। অস্ট্রেলিয়ায় কঠোর ভাবে নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান।

গত ২৮ মার্চ একটি ফেসবুক লাইভ করে আয়োজকরা নেহার অভিযোগের পাল্টা কিছু কথা বলেন। প্রাথমিক ভাবে নেহা অভিযোগ করেছিলেন, তাদের জন্য খাদ্য-পানীয় বা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়নি। আয়োজকরা পাল্টা দাবি করেন, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। ওই সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেহা বিমানবন্দরে পৌঁছে আয়োজকদের সঙ্গে দেখা করেছেন এবং তাকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা ও তার সহযোগীদের জন্য একাধিক গাড়ির ব্যবস্থা ছিল। তাই নেহার অভিযোগগুলি নাকি সম্পূর্ণ মিথ্যা।

এই সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তারা দেনার দায়ে ডুবে গিয়েছে। নেহাকে আমন্ত্রণ জানানোই তাদের ভুল ছিল বলেও আক্ষেপ করেছেন আয়োজকরা।

Tags: নেহা কক্কর
Previous Post

দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে: মির্জা ফখরুল

Next Post

সরকারকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের সরিয়ে দিতে মির্জা ফখরুলের পরামর্শ

Next Post
মির্জা ফখরুলের উপদেষ্টাদের সরানোর জন্য পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের সরিয়ে দিতে মির্জা ফখরুলের পরামর্শ

বাংলাদেশি ও মিয়ানমার সেনা সদস্যরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT