চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 30, মার্চ 2025
in বাংলাদেশ
A A
বাংলাদেশি ও মিয়ানমার সেনা সদস্যরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। ১৬.৫০ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমান মিয়ানমার পৌঁছেছে।

রোববার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে, বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনা খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ও মিয়ানমার সেনা কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রমের জন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকভাবে আজ বেলা ১২টা ৩৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুন এর উদেশ্যে রওনা করেছে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। আজ পাঠানো ১৬.৫০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যলাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

গত ২৮ মার্চ স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে ১,৬৪৪ জন নিহত এবং ৩,৪০৮ জন আহত হয়েছে বলে জানা যায়। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরী চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত।

মিয়ানমারে উদ্ধারকারী দল ত্রাণ সামগ্রী পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্লেখ্য যে, আজ যে ত্রাণসামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা’ পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশমাত্র। পরবর্তীতে, মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১০ সদস্য এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে ১১ সদস্যের দুইটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোন প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।

Tags: ত্রাণমিয়ানমারসশস্ত্র
Previous Post

সরকারকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের সরিয়ে দিতে মির্জা ফখরুলের পরামর্শ

Next Post

বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে চীন

Next Post
বাংলাদেশে ২.১ বিলিয়ন ডলার অর্থায়নের জন্য চীনের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে চীন

জনতা সমাবেশে বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতি, পাল্টা প্রস্তাব ইসরায়েলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT