চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন বাজারের বিকল্প তৈরি করা দরকার: আমীর খসরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 01, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’ হিসেবে দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুধু যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প বাজার তৈরি দরকার বলেও মনে করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সাথে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ভারতে ২৫ শতাংশ। আমি মনে করি, প্রতিযোগিতার ক্ষেত্রে সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।

সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতার ব্যাপারে তিনি বলেন, এটি একটি সমন্বিত প্যাকেজ চুক্তি হতে পারে, যার মধ্যে শুধু শুল্ক নয়, আরও অনেক বিষয় জড়িত থাকতে পারে। এসব চুক্তির বিস্তারিত প্রকাশ পেলেই বোঝা যাবে আসলে কী ধরনের সমঝোতা হয়েছে।

শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের কী কী বিষয়য়ে সমঝোতা হয়েছে তা প্রকাশের দাবি জানান বিএনপির এই নেতা।

উল্লেখ্য, ৩১ জুলাই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় শুল্ক হার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেন। এই ঘোষণার ফলে এখন বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় গড় ১৫ শতাংশ প্রচলিত শুল্কের সঙ্গে নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক মিলিয়ে মোট ৩৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।

Tags: আমীর খসরুমার্কিন যুক্তরাষ্ট্রশুল্ক
Previous Post

সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের উদ্যোগ নৌ-পরিবহণ উপদেষ্টার

Next Post

বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, সঙ্গী সাউথ আফ্রিকা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, সঙ্গী সাউথ আফ্রিকা

বাংলা ভাষায় লেখা ৩২ জুলাই তারিখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ জুলাই: কেমন করে এলো এই ‘অবাস্তব তারিখ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT