চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে ফাইনালে বাংলাদেশ, সঙ্গী সাউথ আফ্রিকা

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 01, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবারা শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ৮ উইকেটে। দুই ম্যাচ হাতে রেখে সিরিজে চার ম্যাচ খেলে তিন জয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে যুবা টিম টাইগার্স।

হারারেতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। বোলারদের তাণ্ডবে ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। লাল-সবুজের দল জবাবে নেমে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

বাংলাদেশের বোলাররা সবাই উইকেটের দেখা পেয়েছেন। ইকবাল হোসাইন ইমন ২৭ রান খরচায় নেন ৪ উইকেট। সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন রাফি ও রিজান ।

ছোট লক্ষ্যে খেলতে নেমে দারুণ করেন আজিজুল হাকিম তামিম। ৪৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৬ চার ও এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আরেক ওপেনার রিফাত বেগ খুলতে পারেননি রানের খাতা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। রিজান হোসেন করেন অপরাজিত ২১ রান। কালাম সিদ্দিকি ২০ রান করেন।

ত্রিদেশীয় সিরিজটিতে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিনটি করে ম্যাচ। যুবারা ইতিমধ্যে উভয় দলের সাথে দুটি করে ম্যাচ খেলেছে। চার ম্যাচে তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ। সমান সংখ্যক খেলে স্বাগতিক জিম্বাবুয়ে সবকটি ম্যাচ হেরেছে।

সাউথ আফ্রিকা ও বাংলাদেশ জিতেছে সমানসংখ্যক ম্যাচ। প্রোটিয়া ও টিম টাইগার্স ১০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটির ফাইনাল।

Tags: জিম্বাবুয়েত্রিদেশীয় সিরিজবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মার্কিন বাজারের বিকল্প তৈরি করা দরকার: আমীর খসরু

Next Post

৩২ জুলাই: কেমন করে এলো এই ‘অবাস্তব তারিখ’

Next Post
বাংলা ভাষায় লেখা ৩২ জুলাই তারিখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ জুলাই: কেমন করে এলো এই ‘অবাস্তব তারিখ’

নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে, হেনরির দাপুটে বোলিং. Channel i News - চ্যানেল আই নিউজ

হেনরির দাপুটে বোলিং, জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT