চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে শাহজালাল (রহ.)-এর দরগাহে সারজিস আলমের স্লোগান নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 05, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গেই হাজারো মানুষ কণ্ঠ মেলাচ্ছেন।

গত বুধবার (৪ মার্চ) রাতের এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকে মনে করছেন, দরগাহের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ রাখার জায়গায় রাজনৈতিক স্লোগান দেওয়ায় তা নষ্ট হয়েছে। অন্যদিকে কিছু জনপক্ষ এই ঘটনার সমর্থন করছেন।

এ বিষয়ে এনসিপি সিলেট মহানগরের সদস্যসচিব কিবরিয়া সরওয়ার সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। এটি তারাবিহ নামাজের পরের সময়। সেখানে প্রচুরসংখ্যক জেন-জি (জেনারেশন জেড) জড়ো ছিলেন। তাদের দেখে সারজিস আলমও স্লোগান দেন। কোনো ভাবগাম্ভীর্যতা বিনষ্ট হয়নি। উদ্দেশ্যমূলকভাবে এর সমালোচনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি জেলা ও মহানগরের আয়োজনে গতকাল বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পরে তারা দরগাহ মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন।

নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা বের হওয়ার সময় দরগাহে উপস্থিত কয়েক হাজার মানুষ মুহূর্তেই স্লোগান দিতে থাকেন। এ সময় সারজিস আলম নারীদের ইবাদতখানার ছাদে উঠে স্লোগান দেন। তার সঙ্গে উপস্থিত হাজারো মানুষও কণ্ঠ মেলান। দেওয়া স্লোগানের মধ্যে ছিল—‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ ইত্যাদি।

ঘটনার সমালোচনা করেছেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী (কিম)। তিনি ফেসবুকে লিখেছেন, সুলতানুল বাঙাল হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এভাবে আদব নষ্ট করেনি। নারীদের ইবাদতখানার উপরে উঠে স্লোগান দেওয়াটা সুফি দরগাহের আদবের খেলাফ।

সিলেটের আরও একজন নাগরিক, মাহতাব শাহ ফকির লিখেছেন, কোনটা দোয়ার জায়গা আর কোনটা স্লোগানের মঞ্চ—যারা পার্থক্য বুঝতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে? সিলেট আধ্যাত্মিকতার রাজধানী। এখানে আবেগ নয়, আদবই প্রথম শর্ত। পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শহরে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিমুখ্য সমন্বয়কসারজিস আলমস্লোগান
Previous Post

রংপুরে উচ্চ মূল্যের স্ট্রবেরি আবাদ করে লাভবান হয়েছেন তরুণ উদ্যোক্তা

Next Post

৫ মার্চ ১৯৭১ : বাড়তে থাকে বাঙালী হ/তাহতের সংখ্যা

Next Post

৫ মার্চ ১৯৭১ : বাড়তে থাকে বাঙালী হ/তাহতের সংখ্যা

বক্স অফিসে হঠাৎ বাড়ছে বিতর্কিত সেই ছবির আয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT