চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে হঠাৎ বাড়ছে বিতর্কিত সেই ছবির আয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 05, মার্চ 2026
in বিনোদন
A A

মুক্তির শুরুতে বক্স অফিসে তেমন মাতাতে না পারলেও সময় গড়াতেই বক্স অফিসে স্বমহিমায় ফিরল বিপুল অমৃতলাল শাহের বহুল আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি ২’। শুরুর জড়তা কাটিয়ে মাত্র ছয় দিনেই প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি।

সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে সিনেমার ব্যবসা কিছুটা নিম্নমুখী হয়। তবে ‘দ্য কেরালা স্টোরি ২’-এর ক্ষেত্রে দেখা গেল উল্টো চিত্র। সোমবার যেখানে ছবিটির আয় ছিল ২.৫ কোটি টাকা, সেখানে মঙ্গলবার (পঞ্চম দিন) একলাফে আয় বেড়েছে প্রায় ৬০ শতাংশ। ওই দিন ছবিটির ঝুলিতে জমা পড়েছে ৪ কোটি টাকা।

বুধবার (৪ মার্চ) ছিল ভারতের বড় উৎসব ‘হোলি’। উৎসবের আমেজ থাকলেও প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় কমেনি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি ৩.০৭ কোটি টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় আয় সামান্য কমলেও, উৎসবের দিন হিসেবে এই সংগ্রহকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।

মুক্তির প্রথম দিন মাত্র ৭৫ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করেছিল ছবিটি। তবে শনিবার ৪.৬৫ কোটি এবং রবিবার ৪.৭৫ কোটি টাকা আয়ের মাধ্যমে এটি বড় চমক দেয়।

সপ্তাহের বাকি দিনগুলোতেও আয়ের ধারাবাহিকতা বজায় থাকায় সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেমাটি তার নির্মাণ খরচ পুনরুদ্ধার করে লাভের মুখ দেখতে শুরু করবে।

Tags: 'দ্য কেরালা স্টোরি ২'দ্য কেরালা স্টোরিনাটকবক্স অফিসসিনেমা
Previous Post

৫ মার্চ ১৯৭১ : বাড়তে থাকে বাঙালী হ/তাহতের সংখ্যা

Next Post

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

Next Post

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

বিশ্বকাপের নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকোতে ফিফা প্রতিনিধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT