চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এনসিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 07, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে এনসিপি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিচারব্যবস্থা, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনজির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (মিডিয়া সেল) খান মুহাম্মদ মুরসালীন জানান, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সংবিধান সংস্কারসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, যুব বিনিময় কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সার্বিক অগ্রগতি নিয়েও মতবিনিময় হয়।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিতুরস্কতুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীরবৈঠক
Previous Post

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

Next Post

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

Next Post
পাঁচ নবজাতকের জন্মের সময় মা ও ডাক্তাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

অধিকারকর্মীরা প্রতিবাদে অংশগ্রহণ করে, হাতে ফুল ও পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ অধিকারকর্মী মুক্ত: ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের ভয়াবহ অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT