চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:42 পূর্বাহ্ন 07, অক্টোবর 2025
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
পাঁচ নবজাতকের জন্মের সময় মা ও ডাক্তাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের এক গৃহবধূ স্বাভাবিক জন্মপ্রক্রিয়ায় একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

সোমবার (৬ অক্টোবর) বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে পাঁচ সন্তানের জন্ম হয়। পরে তাদের বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।

এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো বরিশাল জুড়ে। কোন ধরনের সিজার ছাড়া একসাথে পাঁচ নবজাতকের প্রসব এই প্রথম।

পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের ২২ বছর বয়সী গৃহবধূ লামিয়া আক্তার পাঁচ বছরের দাম্পত্য জীবনে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়ে সুস্থ আছেন।

লামিয়া আক্তার জানান, বিয়ের পর তারা জানতেন যে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। তবে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর জন্মের পর জানা যায়, একসাথে তিনি পাঁচ সন্তানের মা হয়েছেন। এর মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, লামিয়া আক্তার স্বাভাবিক প্রসব করেছেন। বর্তমানে পাঁচ নবজাতককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে এবং তাদের ও মা’র স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

এই বিরল ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হাসপাতালেও স্থানীয়রা দেখতে ভীড় করেছেন। লামিয়া ও তার পরিবার এই আশীর্বাদকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন।

Previous Post

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এনসিপি

Next Post

গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ অধিকারকর্মী মুক্ত: ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের ভয়াবহ অভিযোগ

Next Post
অধিকারকর্মীরা প্রতিবাদে অংশগ্রহণ করে, হাতে ফুল ও পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ অধিকারকর্মী মুক্ত: ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের ভয়াবহ অভিযোগ

বার্সা ও ভিয়ারিয়াল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা-ভিয়ারিয়ালকে যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ খেলার অনুমোদন উয়েফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT