চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 30, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, রাজনীতি, সিলেট
A A
সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তারা সিলেটের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া।

তিনি জানান, বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। সেখান থেকে বৃহস্পতিবার সিলেটের নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তারা রওনা হন।

এর আগে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে মৌলভীবাজারে ফিরে যান এনসিপির নেতারা।

হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেলের করা অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলার সময় একটি ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের যানবাহন ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

এ সময় সড়কে খালি ট্রাক রেখে পথরোধ করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে পুলিশ ও এনসিপি কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

পরে গাড়িবহর এগিয়ে গেলেও বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এরপর কামাইছড়া এলাকায় নতুন করে ব্যারিকেডের কারণে গাড়িবহর আটকে যায়।

এ অবস্থায় নাহিদ ইসলামসহ দলের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়ার অনুমতি পান তারা।

রাত ৮টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার আলম।

তবে এনসিপির আনা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিসিলেট
Previous Post

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

Next Post

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

Next Post
ভারত-ইসরায়েল সম্পর্কের দৃশ্য, দুই নেতা হাসিমুখে আলিঙ্গন. Channel i News - চ্যানেল আই নিউজ

'গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত'

স্বরাষ্ট্রমন্ত্রী ট্র্যাডিক ডায়ালগে বক্তব্য দিচ্ছেন, প্যানেলে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT