চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 30, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-ইসরায়েল সম্পর্কের দৃশ্য, দুই নেতা হাসিমুখে আলিঙ্গন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ব্যবহৃত হওয়ার উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ভারত ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‘ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ’ শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক উপাদানের ২ হাজার ৫৯৬টি চালান বিশ্লেষণ করেছে তাদের তদন্তকারীরা। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি সামরিক সরবরাহকারী সংস্থাগুলোর কাছে অন্তত ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোন ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোলস রয়েছে এবং সামরিক যানবাহনের ২৯৮টি উপাদান সরবরাহ করেছে।

অ্যামনেস্টির দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইচএস কোডের আওতায় শ্রেণিবদ্ধ অস্ত্র ও গোলাবারুদের চালান বিশ্লেষণ করে তারা এসব তথ্য পেয়েছে। গবেষণায় সম্ভাব্য বেসামরিক ব্যবহারের চালানগুলো বাদ দেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

আল জাজিরা জানায়, ভারতের কাস্টমস নথি অনুযায়ী ২০২৪ সালে ‘বোমা ও গ্রেনেড’ শ্রেণিভুক্ত অস্ত্র-সম্পর্কিত অন্তত ৯১টি চালান ইসরায়েলে রপ্তানি করা হয়েছে। এসব চালানের সঙ্গে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস, আইএমআই সিস্টেমস লিমিটেড এবং এমসিটি ম্যাটেরিয়ালসের মতো প্রতিষ্ঠানের নাম রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় যে পরিস্থিতি প্রায় প্রতিদিন বিশ্বজুড়ে সম্প্রচারিত হচ্ছে, তার পরও ভারতের এই প্রতিবেদন ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা খাতের প্রতি দেশটির অব্যাহত সমর্থনের চিত্র তুলে ধরেছে। তিনি আরও বলেন, ভারত শুধু বেসরকারি প্রতিষ্ঠানের অস্ত্র রপ্তানি কার্যকরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়নি, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। এরপর জাতিসংঘের একাধিক স্বাধীন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের মোট প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ২৯ শতাংশের গন্তব্য ছিল ভারত। একই সময়ে ভারতের অস্ত্র রপ্তানির গন্তব্য হিসেবে ইসরায়েল ছিল তৃতীয় বৃহত্তম দেশ।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে আরও গভীর হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ভারত ও ইসরায়েল সামরিক, শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেছেন।

Tags: অস্ত্র সরবরাহঅ্যামনেস্টি ইন্টারন্যাশনালমানবাধিকার সংস্থা
Previous Post

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

Next Post

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী ট্র্যাডিক ডায়ালগে বক্তব্য দিচ্ছেন, প্যানেলে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লতিফ সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা শাপলা চত্বর মামলার রায়ের পর কারাগারে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT