চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক লেনদেন ও ধনীদের ওপর কর আরোপের ভাবনায় এনবিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং উচ্চ সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, উচ্চ আয়ের ব্যক্তি এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধির পাশাপাশি ব্যাংক লেনদেনে কর প্রবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কর আদায়ের পুরো প্রক্রিয়াকে ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে শুধু এনবিআরের পক্ষে কাজ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অন্যান্য সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কর আদায়ে আরও আধুনিক ও কার্যকর হতে হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা বাড়ানোকে এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ছোট-বড় সরকারি প্রকল্পগুলোকে করের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন।

আবদুর রহমান খান বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশন জোরদার করা হচ্ছে এবং কাস্টমস বন্ডের অপব্যবহার রোধে অটোমেশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কর আদায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে এনবিআর সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। এতে করদাতাদের ভ্যাট, কাস্টমস বা বন্ড অফিসে যেতে হবে না; অনলাইনে রিটার্ন জমা দিলে সঠিক থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবেই রিফান্ড চলে যাবে।

এনবিআর চেয়ারম্যান কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্টের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অটোমেটিক রিটার্ন ও ভ্যাট প্রদানে করদাতাদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সংক্রান্ত আরেকটি আলোচনা সভায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান।

Tags: এনবিআরকর ফাঁকিকরনীতিজাতীয় রাজস্ব বোর্ডপ্রাক বাজেটব্যাংক লেনদেনরাজস্ব আদায়সম্পদ কর
Previous Post

পুলিশে বড় রদবদল

Next Post

কানে কমল মার্কিন প্রভাব, শৈল্পিক নির্মাতাদের দাপট

Next Post

কানে কমল মার্কিন প্রভাব, শৈল্পিক নির্মাতাদের দাপট

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানাল বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT