চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে কমল মার্কিন প্রভাব, শৈল্পিক নির্মাতাদের দাপট

কান উৎসবে মনোনীত সিনেমার নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in বিনোদন
A A

আগামি মাসেই ফ্রান্সে বসছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ‘কান ফিল্ম ফেস্টিভাল ২০২৬’। আসন্ন এই আসর ঘিরে এবার দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। হলিউডের ঝলমলে উপস্থিতি কমে গিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বজুড়ে খ্যাতিমান শৈল্পিক ও স্বতন্ত্র ধারার সিনেমা ও নির্মাতারা।

১২ মে কানে উৎসব শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ফরাসি নির্মাতা পিয়েরে সালভাদোরির ‘দ্য ইলেকট্রিক কিস’। বরাবরের মতোই স্থানীয় ভাষার চলচ্চিত্র দিয়ে উৎসবের সূচনা হচ্ছে।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগে আন্তর্জাতিক নির্মাতাদের শক্ত উপস্থিতি স্পষ্ট। স্বতন্ত্র ধারার পরিচালকদের ইরানি নির্মাতা আসগর ফরহাদির সিনেমা যেমন আছে, তেমনি আছে জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’। এছাড়াও পেদ্রো আলমোদোভার, রিউসুকে হামাগুচি, ক্রিশ্চিয়ান মুঙ্গি, পাভেল পাওলিকোভস্কি ও আন্দ্রে জ্যাভাগিনসেভ-এর নতুন চলচ্চিত্র নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কানে গত কয়েক বছর ধরেই দেখা গেছে মার্কিনি সিনেমার প্রভাব। বড় বাজেটের হলিউড চলচ্চিত্রের উপস্থিতি ছিলো গত বছরেও, তবে এবার সেই প্রবণতা কমে এসেছে। মূল প্রতিযোগিতায় একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে জায়গা পেয়েছেন ইরা স্যাক্স, তার সিনেমার নাম ‘দ্য ম্যান আই লাভ’!

মার্কিন আধিপত্য কম থাকার ফলে এবারের কান উৎসব যেন আরও বেশি করে আন্তর্জাতিক ও শৈল্পিক সিনেমার দিকে ঝুঁকলো, এমনটাই মনে করছেন সিনেবোদ্ধারা।

উৎসব পরিচালক থিঁয়োরি ফ্রেমোর মতে, বড় স্টুডিওগুলো এখন ভিন্নধারার সিনেমা নির্মাণে আগের মতো আগ্রহী নয়। তবে বিশ্বজুড়ে স্বাধীন ধারার সিনেমা শক্ত অবস্থান তৈরি করছে, এবারের কান সেই বাস্তবতাই তুলে ধরবে।

শুধু প্রতিযোগিতা বিভাগ নয়, প্রতিযোগিতার বাইরে থাকছে নিকোলাস উইন্ডিং রেফিনের ‘হার প্রাইভেট হেল’। এছাড়া ‘কান প্রিমিয়ার’ বিভাগে প্রদর্শিত হবে জন ট্রাভোলটার প্রথম চলচ্চিত্র, বিশেষ প্রদর্শনীতে রয়েছে স্টিভেন সোডারবাগের জন লেননকে নিয়ে প্রামাণ্যচিত্র এবং রন হাওয়ার্ড নতুন সিনেমা।

উৎসব পরিচালক জানিয়েছেন, এবারের আসরে জমা পড়ে ২ হাজার ৫৪১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা এক দশক আগের তুলনায় প্রায় এক হাজার বেশি। ফ্রেমো বলেন, বিশ্বজুড়ে নির্মাতাদের এই বিপুল অংশগ্রহণই প্রমাণ করে আন্তর্জাতিক সিনেমার বিস্তৃতি কতটা বেড়েছে।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবল প্রথম ধাপের ঘোষণা। আগামীতে ক্রিটিকস উইক ও ডিরেক্টর ফোর্টনাইটসহ অন্যান্য প্যারালাল বিভাগে আরও সিনেমার নাম যুক্ত হবে। সব মিলিয়ে, ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে অতর ও শিল্পধর্মী সিনেমার এক বিশাল মিলনমেলা, যেখানে বিশ্ব সিনেমার নতুন দিকনির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিওয়্যার

Tags: আসগর ফরহাদিইরানইরানিকান চলচ্চিত্র উৎসবমার্কিনলিড বিনোদনসিনেমা
Previous Post

ব্যাংক লেনদেন ও ধনীদের ওপর কর আরোপের ভাবনায় এনবিআর

Next Post

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানাল বিসিবি

Next Post

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানাল বিসিবি

ছবি: সংগৃহীত

মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT