চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী চুমকির জীবনের অন্যতম বড় প্রাপ্তি

নাজনীন হাসান এখন থেকে ড. নাজনীন হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 06, জুন 2024
in বিনোদন
A A
অভিনেত্রী চুমকি হাসিমুখে, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চ ও ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। অভিনয় ছাড়াও একাধারে তিনি পরিচালক ও লেখক। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ঘানি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আছে তার ঝুলিতে!

তবে এসব পরিচয় আর অর্জন ছাপিয়ে জীবনের অন্যতম বড় প্রাপ্তির দেখা পেলেন এই অভিনেত্রী। বিষয়টি জানিয়ে নাজনীন হাসান জানান, “আপ‌নি এখন থে‌কে লিখ‌তে পা‌রেন ড. নাজনীন হাসান। কেননা আজ‌কের সি‌ন্ডি‌কেট সভায় আপনার ডি‌গ্রি অনু‌মো‌দিত হ‌য়ে‌ছে। অভিনন্দন!- শ্রদ্ধেয় তত্ত্ববধায়ক ড. রশীদ হারুন স্যারের নিকট থেকে এই টেক্সট জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”

জানা যায়, ২৩ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত শেষে ৫ জুন নাজনীন হাসান চুমকীকে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়। জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হারুন অর রশীদ খান-এর তত্ত্বাবধানে সম্পাদিত ‘বাংলাদেশের শিশু থিয়েটার চর্চা (১৯৯১-২০১০)’ শীর্ষক অভিসন্দর্ভের (গবেষণাপত্র) জন্য অভিনেত্রীকে এই ডিগ্রি প্রদান করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চুমকী জানান, গত বছরের ৩০ ডিসেম্বর ‘বাংলাদেশের শিশু থিয়েটার চর্চা (১৯৯১-২০১০)’ শীর্ষক গবেষণাপত্র জমা দিয়েছেন। তারও আগে এ বিষয়ে চালান দীর্ঘ গবেষণা। অবশেষে ৫ মে আনুষ্ঠানিকভাবে তিনি পিএইচ.ডি ডিগ্রি (ডক্টর অব ফিলোসফি) অর্জন করেন।

চুমকির পিএইচ.ডি ডিগ্রি অর্জনের খবরে অভিনন্দনের বন্যা বইছে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা অভিনেত্রী চুমকিকে শুভেচ্ছা জানাচ্ছেন। নাট্যকার মাসুম রেজা লিখেন,“অভিনন্দন চুমকি.. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোর পিএইচডি অর্জনে দেশ নাটক ভীষণ আনন্দ অনুভব করছে.. চুমকি আজ থেকে ড. চুমকি।”

নির্মাতা চয়নিকা চৌধুরী, বিজরী বরকতউল্লাহ, ফারজানা চুমকি, শবনম ফারিয়াসহ ছোটপর্দা ও মঞ্চের বহু পরিচিত মুখ নাজনীন হাসান চুমকির এই অর্জনে নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করেন।

Tags: অভিনেত্রীছোটপর্দাজাবিনাজনীন চুমকিনাজনীন হাসান চুমকিনাটকমঞ্চমাসুম রেজালিড বিনোদন
Previous Post

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

Next Post

বাজেটে ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা

Next Post
চ্যানেল আই অনলাইন জাতীয় বাজেট ২০২৪-২৫ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা

বাংলাদেশি টাকা ব্যাংকনোটের ছবি, বিভিন্ন denomination দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT