চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 06, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশি টাকা ব্যাংকনোটের ছবি, বিভিন্ন denomination দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত রাখা হয়েছে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করমুক্ত আয়ের সীমা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, করোনা অতিমারি এবং বৈশ্বিক যুদ্ধাবস্থা এর ধারাবাহিকতার মাঝেও আয়কর আহরণে আমাদের গড় প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি। তা সত্ত্বেও, কর-জিডিপি এর অনুপাত বৃদ্ধি করা জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটি চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য অভ্যন্তরীণ রাজস্বের কোন বিকল্প নেই। একটি কল্যাণমুখী এবং জনবান্ধব আয়কর সংক্রান্ত পরিবর্তন এই উদ্দেশ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার।

মন্ত্রী বলেন, ‘আমি ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। একই সাথে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ সমন্বয়পূর্বক বিদ্যমান সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করছি।’

অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নীতি ও কর সহায়তা, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি, রাজস্ব প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, সম্পদের পুনর্বণ্টণ ও বৈষম্য হ্রাস, মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা, দেশিয় শিল্পের সংরক্ষণ ও বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং রপ্তানি বহুমুখীকরণে নীতি ও কর সহায়তা প্রদান এর লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।

বাজেটে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, দেশের কর ব্যবস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থার উন্নয়ন এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ২০২৪-২৫ এর জন্য প্রস্তাবিত করহারকে ২০২৫-২৬ করবর্ষের জন্য বহাল রাখার প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভবিষ্যাপেক্ষ কর ব্যবস্থার সূচনা করা হবে।

এদিকে, বর্তমানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার কোম্পানি করদাতা ছাড়া অন্য করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম কর ৫ হাজার টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার কোম্পানি করদাতা ছাড়া অন্য করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম কর ৪ হাজার টাকা এবং ‌সিটি কর্পোরেশনের বাইরের অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ছাড়া অন্য করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম কর ৩ হাজার টাকা। বাজেটে ন্যূনতম করের বিদ্যমান এই কাঠামোও অপরিবর্তিত রাখার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী।

বাজেটে বিত্তশালী ব্যক্তি করদাতাদের থেকে বর্তমানে নীট সম্পদের ভিত্তিতে দেয়া আয়করের শতকরা হারে সারচার্জের বিধান রয়েছে। বর্তমানে নীট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা পর্যন্ত প্রদেয় সারচার্জের হার শূন্য। নীট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা অতিক্রম করলে ১০ শতাংশ এবং নীট পরিসম্পদের মূল্যমানের সর্বোচ্চ সীমা ৫০ কোটি টাকা অতিক্রম করলে সারচার্জের পরিমাণ ৩৫ শতাংশ রয়েছে। এবারের বাজেটে সারচার্জের বিদ্যমান কাঠামোও অপরিবর্তিত রাখার প্রস্তাব রাখা হয়েছে।

Tags: করবাজেটবাজেট ২০২৪-২৫
Previous Post

বাজেটে ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা

Next Post

বাজেটে যেসব পণ্যের দাম কমবে

Next Post
চ্যানেল আই অনলাইন: খাদ্য ও নির্মাণ সামগ্রীর দাম কমে যাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে যেসব পণ্যের দাম কমবে

শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন ক্যাপ ও গাউন পরে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT