চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 12, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
শান্তের স্পোর্টিং উইকেট, বাংলাদেশ ক্রিকেটার মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডের হাতছানি ছিল নাজমুল হোসেন শান্তর সামনে। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিন ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়ার খুব কাছেই ছিলেন টাইগার অধিনায়ক। তবে পাকিস্তানের বিপক্ষে ১৩ রানের আক্ষেপ নিয়েই ফিরলেন।

মঙ্গলবার মিরপুর টেস্টের পঞ্চম দিনে নোমান আলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলেন, রিভিউ নিয়েও লাভ হয়নি টাইগার তারকার। ৭ চারে ১৫০ বলে ৮৭ রান করেন।

টেস্টে দুই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ১৪৬, দ্বিতীয় ১২৪ রান করেন। এরপর ২০২৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে প্রথম ইনিংসে ১০১ রান করেন শান্ত। দ্বিতীয় ইনিংসে থামেন ৮৭ রানে।

সেঞ্চুরি করতে পারলে নাম লেখাতে পারতেন সুনীল গাভাস্কার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) এবং ডেভিড ওয়ার্নারের (অস্ট্রেলিয়া) নামের সাথে । তিনজনই কেবল তিন ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছেন।

শান্তর পাশাপাশি বাংলাদেশে কেবল মুমিনুল হক একবার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬, দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন তিনি।

Tags: অস্ট্রেলিয়াডেভিড ওয়ার্নারনাজমুল হোসেন শান্তপঞ্চম দিনপাকিস্তানপ্রথম টেস্টবাংলাদেশভারতমিরপুররিকি পন্টিংলিড স্পোর্টসসুনীল গাভাস্কার
Previous Post

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

Next Post

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী উন্নয়ন ও মেধা ধরে রাখতে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT