চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 12, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী উন্নয়ন ও মেধা ধরে রাখতে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা পাচার রোধ করে দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার। সরকার শিক্ষা কারিকুলাম ব্যাপকভাবে পুনর্গঠন করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কর্মশালার শিরোনাম “বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ”।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে পারেনি। এই অবস্থার উন্নয়নে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও গবেষণাভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক করতে হবে।

তিনি বলেন, পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের অভাবই বেকারত্বের প্রধান কারণ। এই সমস্যা সমাধানে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এছাড়া ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্র্যান্ট চালু করা হবে।

তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়িয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়তে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে পারবে।

তিনি আরও বলেন, মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই মেধার বিকাশ ঘটাতে চায় সরকার। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও ন্যানো প্রযুক্তির মতো খাতে নতুন কর্মসংস্থান তৈরি হবে।

Tags: প্রধানমন্ত্রীশিক্ষা কারিকুলাম
Previous Post

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

Next Post

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

নোয়াখালী সমিতির নির্বাচনে সভাপতি ওমর ও সাধারণ সম্পাদক জাকির. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT