চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়নতারার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 09, জুন 2022
in বিনোদন
A A
নয়নতারার রাজকীয় বিয়ে, বর ও কনে, অতিথি ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী অভিনেত্রী নয়নতারার রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। ৭ বছরের প্রেমিক পরিচালক ভিগনেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই সুপারস্টার নায়িকা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর বিয়ের প্রথম ছবি।

ভারতীয় সংবাদ মাধ্যমের বদৌলতে নয়নতারা ও ভিগনেশের বেশকিছু বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যে ছবিগুলো শেয়ার করে ভক্ত অনুরাগী থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও এই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন পরিচালক-অভিনেত্রী জুটি। বিয়ের আসরে বসে স্ত্রীর কপালে চুমু এঁকে প্রথম ছবি শেয়ার করেছেন পরিচালক ভিগনেশ শিবন।

নয়নতারার রাজকীয় বিয়ে, সুন্দর লাল শাড়ি ও গহনায় সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ জুন) বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। মহাবালিপুরমের এক হোটেলে সকালে সাতপাকে বাঁধা পরেছেন এই জুটি।

নয়নতারার রাজকীয় বিয়ে, বর ও অতিথিরা শুভ মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ স্থানীয় সময় ৮.১০-এ শুরু হয় বিয়ের আচার অনুষ্ঠান। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। শাহরুখ খান উপস্থিত ছিলেন নজরকাড়া বেশে। সামাজিক মাধ্যমে শাহরুখের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে।

নয়নতারার রাজকীয় বিয়ে, ফুলের মালা ও গয়না পরা নববধূ. Channel i News - চ্যানেল আই নিউজ রজনীকান্তও উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ দেয়ার জন্য। এছাড়াও ছিলেন বিজয় সেতুপতি, অ্যাটলি, বনি কাপুর, রাধিকা সরথকুমার, দিব্য ধরাশিনি, বসন্ত রবি সহ অনেক তারকা উপস্থিত ছিলেন বিয়েতে।

জানা গেছে ‘জেড বাই মনিকা’র ডিজাইন করা পোশাকে বরকনে সেজেছেন নয়নতারা ও বিগনেশ।

নয়নতারার বিয়ে, বর ও কনে, ফুলের মালা ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

Tags: নয়নতারাবলিউডবিয়েভারতলিড বিনোদন
Previous Post

পরিবেশ খাতের প্রস্তাবিত বাজেট বরাবরের মতোই চমকহীন

Next Post

২৫০ সিসির বেশি মোটরসাইকেলের দাম বাড়বে

Next Post
লাল ও কালো রঙের মোটরসাইকেল, সড়কে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫০ সিসির বেশি মোটরসাইকেলের দাম বাড়বে

তিনটি নতুন গাড়ির ছবি, যেখানে একটি হোন্ডা সিটি, টয়োটা কামরি ও হোন্ডা সিভিক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির দাম বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT