চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫০ সিসির বেশি মোটরসাইকেলের দাম বাড়বে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 09, জুন 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
লাল ও কালো রঙের মোটরসাইকেল, সড়কে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের প্রস্তাবিত বাজেটে (২০২২-২৩) প্রথমবারের মতো ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে শুল্ক প্রস্তাব করা হয়েছে। ফলে ২৫০ সিসির বেশি মোটরসাইকেলের দাম বাড়বে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান ।

বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম বাজেট এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

দেশে বর্তমানে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল আমদানি ও বাজারে ছাড়া নিষিদ্ধ। তবে দীর্ঘ দিন ধরেই এটি বাজারে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। ভারতীয় খ্যাতনামা মোটরসাইকেল ব্রান্ড রয়্যাল অ্যানফিল্ড আসার আগ্রহ প্রকাশ করার পর দাবি আরও জোরালো হয়। এর মধ্যেই এবারের প্রস্তাবিত বাজেটে (২০২২-২৩) প্রথমবারের মতো ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে শুল্ক প্রস্তাব করা হলো।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল তৈরি করতে দেশে কারখানা হচ্ছে। এ পণ্য আমদানিতে বর্তমানে কোন শুল্ক আরোপ করা নেই। ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বর্তমানে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। তাই ২৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

Tags: বাজেট ২০২২-২৩মোটরসাইকেল
Previous Post

নয়নতারার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে ছবি

Next Post

গাড়ির দাম বাড়ছে

Next Post
তিনটি নতুন গাড়ির ছবি, যেখানে একটি হোন্ডা সিটি, টয়োটা কামরি ও হোন্ডা সিভিক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির দাম বাড়ছে

স্বাস্থ্য খাতের জন্য ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য খাতে বরাদ্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT