চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন নৌপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৩ ও নৌবাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানের আমন্ত্রণে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি নৌপ্রধান ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌপ্রধান আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৩ ও নৌবাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ নৌ কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়।

আইএসপিআর আরও জানায়, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

Tags: আইএসপিআরএডমিরাল এম শাহীন ইকবালনৌপ্রধানসংযুক্ত আরব আমিরাত
Previous Post

কিম-কন্যার নামে রাখা যাবে না সন্তানের নাম

Next Post

আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী ওয়াহেদ গ্রেপ্তার

Next Post
মানবতাবিরোধী ওয়াহেদ গ্রেপ্তার, দুইজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী ওয়াহেদ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষ মাস্ক পরে করোনার প্রভাব কমানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT