চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিম-কন্যার নামে রাখা যাবে না সন্তানের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
কিম পরিবারের দুই সদস্যের ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় প্রতি বছরই কিছু না কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করে নর্থ কোরিয়া সরকার। কখনও পোশাক, কখনও রীতিনীতি, কখনও বা বিশেষ কোনও খাবারের উপরেও নিষেধাজ্ঞা টানা হয়। দেশটির একনায়ক কিম জং উন এইবার সেদেশের নাগরিকদের উপর সন্তানের নাম রাখার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছেন।

নর্থ কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় সাম্প্রতিক এক নির্দেশনায় জানায়, কিমের কন্যা জু আয়ের নামে কোনো নাগরিক তাদের কন্যাসন্তানের নাম রাখতে পারবেন না। এমনকি, ইতোমধ্যে যারা কিম-কন্যার নামে নিজেদের কন্যাসন্তানের নাম রেখেছেন, তাদের নির্দিষ্ট সরকারি হলফনামা জমা দিয়ে দ্রুত নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে এমনই এক নির্দেশ জারি করে কিম উত্তর কোরিয়াবাসীকে জানিয়েছিলেন, তার নামে কারও নাম রাখা যাবে না।

ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপনীয়তায় ঢেকে রাখতে পছন্দ করেন নর্থ কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম। বস্তুত গত নভেম্বরেই প্রথম তার কন্যার ছবি প্রকাশ্যে এনেছিল পিয়ং ইয়ং। একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বাবার হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল জু-কে। এমনকি, কিমের বিয়ের বেশ কিছু দিন পর সরকারিভাবে উত্তর কোরিয়া তা ঘোষণা করেছিল।

২০১১ সাল থেকে উত্তর কোরিয়ার একনায়কের পাশে এক মহিলাকে মাঝেমধ্যে দেখা যেতে শুরু করেছিল। তার পরই জানা যায় যে, তিনি রি সল-জু। কিমের স্ত্রী। অর্থাৎ নর্থ কোরিয়ার ফার্স্ট লেডি। কিছুদিন পরে কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করেছিল, ২০১০ সালেই কিম দম্পতির একটি সন্তান হয়। যদিও তাকে তখনও প্রকাশ্যে দেখা যায়নি।

Tags: উত্তর কোরিয়াকিম জং উন
Previous Post

শাহরুখের সঙ্গে সালমানের লড়াই!

Next Post

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন নৌপ্রধান

Next Post
নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন নৌপ্রধান

মানবতাবিরোধী ওয়াহেদ গ্রেপ্তার, দুইজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী ওয়াহেদ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT