চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানিসহ ১১টি বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখতে নথিপত্র তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের দৃশ্য, ক্রেন ও নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আদানি পাওয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ১১টি চুক্তি খতিয়ে দেখবে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠন করা জাতীয় রিভিউ কমিটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এতে বলা হয়, তারা ১১টি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে জাতীয় রিভিউ কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধিত ২০২১) এর অধীনে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটির গত ২৮ সেপ্টেম্বরের সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট, পটুয়াখালী ১০০ মেগাওয়াট, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট, মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াট, কড্ডা ৩০০ মেগাওয়াট, সুন্দরগঞ্জ ২০০ মেগাওয়াট, লালমনিরহাট ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী ৫০ মেগাওয়াট ও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে।

Tags: আদানিআদানি পাওয়ারবিদ্যুৎ চুক্তি
Previous Post

‘বিএসএফ নিয়ম নীতির বাইরে কোন কাজ করলে ছাড় দেওয়া হবে না’

Next Post

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

Next Post
আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা, ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT