চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা, ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ মাস আগে এক হামলায় গাজার সশস্ত্র বাহিনী হামাসের তিন শীর্ষস্থানীয় নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে,  তিন মাস আগে একটি হামলায় গাজায় তিনজন সিনিয়র হামাস নেতা নিহত হয়েছেন। এই তিন নেতা গাজার উত্তরাঞ্চলে একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে লুকিয়ে ছিলেন এবং বিমান হামলায় নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা পোর্টফোলিওর প্রধান সামেহ আল-সিরাজ এবং একজন কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন। মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র নেতাদের একজন।  সামরিক বাহিনী মুশতাহাকে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের “ডান হাত” বলে অভিহিত করেছে।

২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুশতাহাকে ‘বিশেষভাবে মনোনীত বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছিল। এ ছাড়া ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস মুশতাহাকে হামাসের গাজা পলিটব্যুরোর সদস্য হিসেবে বর্ণনা করেছে, যিনি গোষ্ঠীটির আর্থিক বিষয়গুলোও তদারকি করেন। অন্যদিকে সিরাজ ছিলেন পলিটব্যুরোর সদস্য। আর ওদেহকে গোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার নেতা বলা হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে গাজায় কমপক্ষে ৪১ হাজার ৭৮৮ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Tags: ইসরায়েলহামাস
Previous Post

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

Next Post

সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ দাবি

Next Post
অফিসে একত্রিত হয়ে ইমরোজের অপসারণের জন্য দাবি জানাচ্ছেন কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ দাবি

সাধন চন্দ্র মজুমদার এর ছবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT