চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত হলো ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত জাতীয় নির্দেশিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 08, আগস্ট 2023
in স্বাস্থ্য
A A
জাতীয় ডায়াবেটিস নির্দেশিকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত হয়েছে ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত জাতীয় নির্দেশিকা। এই নির্দেশিকা দেশের ডাক্তারদেরকে ডায়াবেটিক রোগীদের জন্য সঠিক চিকিৎসা সুবিধা নিশ্চিতে সাহায্য করবে।

এ প্রণয়নের লক্ষ্যে নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল’কে (এনসিডিসি) কারিগরি সহায়তা প্রদান করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।

ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ন্ত্রণে রাখতে ঔষধ ও পরিচর্যার পাশপাশি রোগীদের ব্যক্তিগত সচেতনতা ও ব্যবস্থাপনা জ্ঞান থাকা জরুরী, যার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকির পরিমাণ কমিয়ে আনা যায়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্যানুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখা ১ কোটি ৩১ লাখ, যা বিশ্বে ৮ম সর্বোচ্চ।

ডায়াবেটিস সহ অসংক্রামক রোগসমূহ (নন-কমিউনিকেবল ডিজিজেস – এনসিডিএস) সারা দেশে জনস্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে জাইকা, যে কারণে ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত জাতীয় নির্দেশিকা প্রণয়নে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সহায়তা প্রদানে উদ্যোগী হয়। উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) ও ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে এনসিডিএসের ম্যানেজমেন্ট মডেল প্রচারের উদ্যোগ গ্রহণ সহ এনসিডিসি’র প্রোগ্রাম কার্যক্রমের উন্নয়ন ও প্রয়োগের ক্ষেত্রে এনসিডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সাথে নিবিড়ভাবে কাজ করেছে জাইকা’র ‘স্ট্রেন্থেনিং হেলথ কেয়ার সিস্টেমস ফর অর্গানাইজিং কমিউনিটিস’- (পূর্বে এসএইচএএসটিও নামে পরিচিত) এর প্রযুক্তিগত সহায়তা প্রকল্প।

নির্দেশিকা উন্মোচন প্রসঙ্গে জাইকা’র সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোমোরি তাকাশি বলেন, “এই নির্দেশিকা স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের সহায়তা করবে, মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করবে, এবং রোগীদের পরিচর্যা ও জীবনমান উন্নত করতে ভূমিকা রাখবে। এ মাসে আমরা স্ট্রেন্থেনিং হেলথকেয়ার সিস্টেমস ফর প্রিভেন্টিং নন-কমিউনিকেবল ডিজিজেস প্রকল্পটিও উন্মোচন করতে যাচ্ছি, যা ‘এসএইচএএসটিও২’ নামে পরিচালিত হবে। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমাদের নিরবচ্ছিন্ন অংশীদারিত্বের বহিঃপ্রকাশ”।

ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত এই জাতীয় নির্দেশিকা বাংলাদেশে ডায়াবেটিস নির্ণয়, প্রতিরোধ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রমাণ-নির্ভর দিকনির্দেশনা প্রদান করবে। এক্ষেত্রে স্থানীয় সাধারণ আচার-অভ্যাস, চাহিদা, ও প্রাপ্যতার বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে। এটি স্ক্রিনিং, ঝুঁকি নিরূপণ, গ্লাইসেমিক কন্ট্রোল, ওষুধের ব্যবহার, ইনসুলিন থেরাপি, লাইফস্টাইল ইন্টারভেনশন-সহ ডায়াবেটিক রোগীর সেবার বিভিন্ন দিক আলোচনা করে, এবং রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি ও নেফ্রোপ্যাথি সহ ডায়াবেটিস সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।

Previous Post

পাহাড় ধস: সাজেকে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

Next Post

ভোক্তা-অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর

Next Post
তিনজন ব্যক্তি ভোক্তা-অধিকার বিতর্কের সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তা-অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর

দলীয় সদস্যরা একসঙ্গে কেক কাটছে ও হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশসেরা বিভিন্ন হাসপাতালে ৪০ শতাংশ ছাড়ের সুবিধা দিচ্ছে লাইফপ্লাস অ্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT