দেশের অন্যতম প্রধান ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ। এন্ড্রয়েড এবং আইওএস উভয় মোবাইল এপ্লিকেশন প্ল্যাটফর্মে ‘স্বাস্থ্যসেবা হাতের মুঠোয়’ স্লোগানকে সামনে রেখে গত দুই বছর মোট ১২ রকম জরুরি স্বাস্থ্যসেবা সফলতার সাথে দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যারমধ্যে রয়েছে দেশসেরা বিভিন্ন হাসপাতালে ৪০ শতাংশ ছাড়ের পরীক্ষা নিরীক্ষার সুযোগ। ভিডিও কলে যেকোনো প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ১২ ধরণের জরুরি স্বাস্থ্য সেবা।
আজ মঙ্গলবার ৮ আগস্ট ছিল প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। সেখানে প্রতিষ্ঠানটির দুই বছরের চড়াই উতরাইসহ আগামীদিনের নানান পরিকল্পনা প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় লাইফপ্লাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সাকিফ শামীমের সামনে।
প্রধান অতিথির বক্তব্যে সাকিফ শামীম বলেন, লাইফপ্লাস বাংলাদেশ সবসময় সেবার মান এবং গ্রাহকদের সন্তুষ্টির ওপর সর্বোচ্চ জোর দিয়ে আসছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি স্বাস্থ্যসেবা সাশ্রয়ী, সুবিধাজনক ও দ্রুততম সময়ে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষ সহ সর্বস্তরের জনগণকে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা টেলিমেডিসিনের মাধ্যমে পৌঁছে দিতে লাইফপ্লাস প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উত্তরোত্তর সেবার মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।
বর্তমানে এপ্লিকেশনটি প্রায় ৯০ হাজার মানুষ ব্যাবহার করছেন । ঢাকার শীর্ষস্থানীয় ২০ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ১০০০ বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, দেশসেরা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নীরিক্ষায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়ের সুবিধা, ভিডিওকলে যেকোন প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে সহায়তা, ঘরে বসে ঔষধসহ বিভিন্ন লাইফস্টাইল প্রোডাক্ট , হেলথকেয়ার প্যাকেজ , হেলথ কার্ড , ঘরে বসে নার্সিং কেয়ার, ২৪/৭ অ্যাম্বুলেন্সসহ মোট ১২ ধরণের সেবা লাইফপ্লাস বাংলাদেশ নিশ্চিত করছে।
সেবার পরিধি বাড়ানোর জন্য নিয়মিত ভিত্তিতে আরও শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইফপ্পাস বাংলাদেশের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে । এছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে নিয়মিত চুক্তিবদ্ধ হয়ে তাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দদের স্বাস্থসেবা দিয়ে যাচ্ছে লাইফপ্লাস বাংলাদেশ
অনুষ্ঠানে সাকিফ শামীমসহ উপস্থিত ছিলেন লাইফপ্লাসের হেড অফ অপারেশন তানহার ইসলাম, টেকনিক্যাল হেড আসিফ-উল-হোসেন , ম্যানেজার এডমিন এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আলিম রহমান এবং লাইফপ্লাস বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।









