চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল গার্ড কী, কেন ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন?

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
2:05 অপরাহ্ন 13, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন ন্যাশনাল গার্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেওয়ার পর দিন থেকে শহরের রাস্তায় ন্যাশনাল গার্ড-এর সৈন্যরা উপস্থিত হতে শুরু করেছে।

বুধবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ নিয়ে বিশ্লেষণ শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর আশপাশের নগর কেন্দ্র এবং পর্যটন কেন্দ্রগুলোতে সাঁজোয়া যান দেখা গেছে।

ডোনাল্ড ট্রাম্প কেন শহরটিতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করলেন, ন্যাশনাল গার্ডের পরিচয় এবং তাদের কাজ সম্পর্কে বিশ্লেষণ করা যাক।

ন্যাশনাল গার্ড কী?
ন্যাশনাল গার্ড মূলত একটি দেশের সশস্ত্র বাহিনীর রিজার্ভ অংশ, যা একই সাথে রাজ্য এবং ফেডারেল সরকারের অধীনে কাজ করে। এটি সাধারণত অভ্যন্তরীণ দুর্যোগ বা জরুরি অবস্থার সময় মোতায়েন করা হয়, তবে আন্তর্জাতিকভাবে সামরিক অভিযানেও সহায়তা করতে পারে।

মার্কিন ন্যাশনাল গার্ডের দুটি শাখা রয়েছে- আর্মি ন্যাশনাল গার্ড এবং এয়ার ন্যাশনাল গার্ড। কোনো অঙ্গরাজ্যের গভর্নর ও প্রেসিডেন্ট- দুজনের অধীনেই কাজ করে এই বাহিনী।

মূলত ন্যাশনাল গার্ডের সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনীর রিজার্ভ (সংরক্ষিত) সেনাদের অংশ। খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন তারা। যুদ্ধ বা সহায়তা অভিযানের জন্য তাদের বিদেশে মোতায়েন করা হতে পারে। তবে সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে ন্যাশনাল গার্ড।

যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য ও অঞ্চলের (ওয়াশিংটন ডিসিসহ) নিজস্ব ন্যাশনাল গার্ড বাহিনী রয়েছে। যেকোন সময় যেকোন অঙ্গরাজ্যের গভর্নর বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিতে পারেন। এই বৈশিষ্ট্যটি মার্কিন সামরিক বাহিনীর অন্যান্য শাখা থেকে ন্যাশনাল গার্ডকে আলাদা করে তুলেছে।

রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়নের কারণ
সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘আমাদের রাজধানী শহর সহিংস অপরাধী দল ও রক্তপিপাসু অপরাধীতে ছেয়ে গেছে। দেশের রাজধানীকে অপরাধ, রক্তপাত, বিশৃঙ্খলা, অসচ্ছলতা- এমনকি তার চেয়ে খারাপ অবস্থা থেকে রক্ষা করার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা দিচ্ছি।’

মঙ্গলবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন রাস্তায় মার্কিন ন্যাশনাল গার্ড-এর উপস্থিতি

এরপর তিনি বলেন, ‘আমি ওয়াশিংটন ডিসিতে আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করছি এবং তাদের যথাযথভাবে কাজ করার অনুমতি দিতে যাচ্ছি।’

ডোনাল্ড ট্রাম্পের এই আদেশে বলা হয়, রাজধানী শহরে বাড়তে থাকা সহিংসতার ঘটনা এখন জরুরি পরিস্থিতি তৈরি করেছে। তা সরকারি কর্মচারী, সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য ঝুঁকি তৈরি করছে, কেন্দ্রীয় সরকারের সুষ্ঠু কার্যক্রমে বাধা দিচ্ছে।

এতে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল নিয়মিত প্রেসিডেন্টকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় বিদ্যমান জরুরি পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেবেন।

বিশ্লেষকরা কী বলছেন?
যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের ট্রাম্পের এই দাবিকে ‘খুবই অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলছে, এ পদক্ষেপ নিতে গিয়ে ট্রাম্প ওয়াশিংটন ডিসির নির্বাচিত নেতাদেরও পাশ কাটিয়েছেন।

এই মেয়াদে তিনি প্রচলিত রাজনৈতিক রীতিনীতির অবজ্ঞা করে নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করছেন যার নজির যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে তেমন একটা নেই বলেও উল্লেখ করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে আইনহীনতার কথিত ঢেউ থেকে ‘উদ্ধার’ করতে তার পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করছেন। অথচ পরিসংখ্যান দেখাচ্ছে, ওয়াশিংটন ডিসিতে ২০২৩ সালে সহিংস অপরাধ বেড়ে যাওয়ার পর থেকে তা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক এক হামলার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের এই পদক্ষেপের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) সাবেক কর্মী এডওয়ার্ড কোরিস্টিনের ওপর এ হামলা হয়। কোরিস্টিন হলেন শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী। মাস্ক একসময় ডিওজিইর নেতৃত্ব দিয়েছেন।

পুলিশ বলছে, ৩ আগস্ট ভোরে ১৯ বছর বয়সী কোরিস্টিন ও তার সঙ্গীর ওপর ১০ কিশোর হামলা চালায়। পরে ১৫ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

হামলার কয়েক দিন পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ডিসি যদি দ্রুত পরিস্থিতি সামাল না দেয়, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমরা শহরটিকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসব এবং যেমনভাবে শহরটি চালানো উচিত, তেমনভাবে চালাব।

ন্যাশনাল গার্ডের কাজ কী হবে?
মার্কিন সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, যেকোন মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য ১০০-২০০ ন্যাশনাল গার্ড সেনা প্রস্তুত থাকবে। প্রশাসনিক কাজ, জিনিসপত্র সরবরাহ এবং মাঠে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতাসহ বিভিন্ন কাজ করবে তারা।

টাইটেল থার্টি টু স্ট্যাটাস অনুসারে ন্যাশনাল গার্ড পরিচালিত হয়; অর্থাৎ তারা স্থানীয় সরকারের অধীনে পরিচালিত হবে। তবে তাদের তহবিল জোগাবে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে তারা পসি কমিট্যাটাস আইন মেনে চলতে বাধ্য। এ আইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, চলতি সপ্তাহে ন্যাশনাল গার্ডের সেনারা ওয়াশিংটন ডিসিতে যাওয়া শুরু করবেন। তিনি বলেন, ‘আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকা।’

Tags: ওয়াশিংটন ডিসিন্যাশনাল গার্ড
Previous Post

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াব: আসিফ মাহমুদ

Next Post

বাংলাদেশে ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তায় আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Next Post
চীন দূত বাংলাদেশে ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তায় আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ফুটবল খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচের বিরোধিতা রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT