চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে: ধর্ম উপদেষ্টা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:14 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
নির্বাচনী সভায় ধর্ম উপদেষ্টা বক্তা হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে। তাই অন্যান্য সংস্কারের পাশাপাশি ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থারও সংস্কার কাজ চলছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

দেশের নির্মিত মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে দুর্নীতি হয়েছে এটা ঠিক। এরকম অনেক প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। এমনকি এক মসজিদ পরিদর্শনকালের আমি দেখেছি ফ্লোরে ফাটল। অভিযোগ ও প্রাপ্ত প্রমাণ হাতে নিয়ে আমরা তদন্তের সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই কাজ শুরু হবে।

জাহাজে করে হজযাত্রা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই বিষয়ে সৌদিআরবসহ সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। তবে তা সময় সাপেক্ষ। তাই ২৫ সালে সম্ভব নয়; ২৬ সালে পাঠানোর জন্য ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন দুই দিনের কক্সবাজার সফরে রয়েছেন। তিনি শুক্রবার সকালের ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে সরকারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে নবনির্মিত কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন করে।

এরপর বিকাল ৩টায় কক্সবাজার বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়, বিকাল ৫টায় সার্কিট হাউসে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক বিফ্রিং করেন। সন্ধ্যায় রামুর চাকমারকুল বড় মাদ্রাসা পরিদর্শন করে প্রথম দিনে কর্মসূচী সমাপ্ত করেন।

শনিবার সফরের দ্বিতীয় দিনে চকরিয়া-পেকুয়ায় একাধিক কর্মসূচীতে যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

Tags: অন্তর্বর্তী সরকারকক্সবাজারধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেননির্বাচন
Previous Post

পাঁচ মিলিয়ন ডলারের ‘অভিনব উপায়ে’ প্রতারণায় গ্রেপ্তার আরও ১

Next Post

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

Next Post
হাথুরুসিংহে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

স্মার্ট যুবক sunglasses পরা, হাসিমুখে, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT