চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মিলিয়ন ডলারের ‘অভিনব উপায়ে’ প্রতারণায় গ্রেপ্তার আরও ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই নারী, একটি পুলিশ কর্মকর্তা ও একজন সন্দেহভাজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীর করা মামলায় আরও এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

সংঘবদ্ধ প্রতারক চক্রের এই সক্রিয় সদস্যের নাম পান্না বেগম (৪১)। গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা নগদ ৬ লক্ষ ১ হাজার ২৫০টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬ টি এ্যাকাউন্টের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, পান্না ইন্টারন্যাশনাল নামক ভুয়া এজেন্সির ৮টি ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি রাবার স্ট্যাম্প ও ১টি সীল প্যাড এবং ১টি অফিসিয়াল হাত ব্যাগ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণামাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, তদন্তাধীন এই মামলায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য পান্না বেগমকে গতকাল নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার পান্না বেগম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে মূলত অ্যানা হ্যারিসন নামে ফেইক ফেসবুক আইডিটি পরিচালনা করত এবং নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ভিকটিমদেরকে ফোন করে তাদের কাছে টাকা চাইত। এভাবে প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ একই কৌশলে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

নিউ মার্কেট থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংঘবদ্ধ প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে সবমিলিয়ে ১৭ লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে  শনিবার (১২ অক্টোবর) নিউমার্কেট থানায় একটি প্রতারণার মামলা করা হয়। বাদী নুরুজ্জামানের অভিযোগের ওই মামলায় পরদিন রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বনশ্রীর মডেল এজেন্সী নামক একটি অফিস থেকে প্রতারক চক্রের সদস্য মো. আজিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Tags: গ্রেপ্তারনিউমার্কেট থানা পুলিশ
Previous Post

পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলনকারী ৬ সমন্বয়ক তিন দিনের রিমান্ডে

Next Post

রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে: ধর্ম উপদেষ্টা

Next Post
নির্বাচনী সভায় ধর্ম উপদেষ্টা বক্তা হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে: ধর্ম উপদেষ্টা

হাথুরুসিংহে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT