চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি নাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 01, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নাসার মহাকাশ গবেষণা টেলিস্কোপের ছবি, আকাশে সেটি স্থাপন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে, এখন পর্যন্ত ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি। কিছু ঘটনাকে বিদেশি সামরিক তৎপরতা হিসেবেও ব্যাখ্যা করেছে নাসা।

বিবিসি জানিয়েছে, সংস্থাটি ইউএফও সংক্রান্ত ৮০০টি প্রতিবেদন পরীক্ষা করেছে। তবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মাত্র ৮শ’ ঘটনা যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রেই তথ্যের অপ্রাপ্তি ও তথ্য সংগ্রহের ওপর বিধিনিষেধের কথাও জানিয়েছে নাসা।

অজানা বিস্ময়কর ঘটনা বা ইউএপি’র ১৬ সদস্যের দলটি বুধবার তাদের প্রথম বৈঠকে আরও উন্নতমানের তথ্য-প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিমান বা পরিচিত প্রাকৃতিক ঘটনা হিসেবে চিহ্নিত করা যায় না, এমন বিষয় নিয়ে কাজ করে থাকে ইউএপি।

অল-ডোমেন অ্যানোমালি রেজোলিউশন অফিসের (এএআরও) পরিচালক শন কির্কপ্যাট্রিক বলেন, আমাদের কাছে প্রতি মাসে ৫০ থেকে ১০০ টি নতুন প্রতিবেদন আসে। যার মধ্যে মাত্র ২ থেকে ৫ শতাংশ অস্বাভাবিক কিছু।

বৈঠকের এক পর্যায়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি বিমান থেকে তোলা এক ভিডিও দেখানো হয়। যেখানে রাতের আকাশে বেশ কিছু বিন্দু দেখা যায়। পরে দেখা যায় এটি একটি বাণিজ্যিক বিমান ছিল। অন্যান্য দর্শনগুলো আরও রহস্যময়।

২০২১ সালে পেন্টাগনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে সামরিক পাইলটরা এরকম ১৪৪টি ঘটনা দেখেছে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবই স্বাভাবিক।

কির্কপ্যাট্রিক আরও উল্লেখ করেছেন, গোপনীয়তার উদ্বেগ সংস্থার তদন্তকে সীমাবদ্ধ করে তুলেছে। আমরা যেকোন সময়ে বিশ্বের বৃহত্তম যন্ত্রপাতি দিয়ে কাজ করতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে না যখন আমরা আমাদের যন্ত্রপাতিকে তাদের বাড়ির উঠানে নিয়ে যাই।

নাসার ইউএপি দলের চেয়ারম্যান ডেভিড স্পারগেল অপটিক্যাল বিভ্রমের কথাও বলেছেন। তিনি বলেন, একবার একজন পাইলট অপটিক্যাল বিভ্রম সম্পর্কে একটি গল্প বলেছিলেন। তিনি এবং তার সহ-পাইলট ভার্জিনিয়া বিচের কাছে উড়ছিলেন এবং তার সহকর্মী নিশ্চিত হয়েছিলেন তারা ইউএফও দেখেছে। পরে তারা আবিষ্কার করে যে এটি একটি বেলুন ছিল।

এছাড়াও হয়রানি এই ধরণের গবেষণাকে বাধাগ্রস্ত করে বলে স্পারগেল বলেন, বানিজ্যিক পাইলটরা এই ধরণের দৃশ্যের রিপোর্ট করতে খুব অনিচ্ছুক এবং কিছু বিজ্ঞানী তাদের কাজের জন্য অনলাইনে হয়রানির সম্মুখীন হয়েছেন।

বুধবারের এই বৈঠকটি এত লক্ষণীয় হওয়ার কারণ হলো নাসার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। স্পেস এজেন্সিটি কয়েক দশক ধরেই ইউএফও নিয়ে কাজ করে আসছে।

 

Tags: ইউএফওনাসাভিনগ্রহের প্রাণী
Previous Post

মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬ শতাংশ

Next Post

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব

Next Post
বাংলাদেশের ব্যাংক নোট ও ট্যাক্স পিরিয়ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব

সিগারেটের উপর নিষেধাজ্ঞার চিহ্ন সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিগারেটের দাম বাড়লেও, বিড়ির দাম অপরিবর্তিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT