চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেটের দাম বাড়লেও, বিড়ির দাম অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 01, জুন 2023
in অর্থনীতি
A A
সিগারেটের উপর নিষেধাজ্ঞার চিহ্ন সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটে সব সিগারেট এবং ভ্যাপের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সম্পূরক শুল্ক বাড়ানোরও প্রতাব করা হয়েছে। তবে বিড়িতে নতুন করে কর বৃদ্ধির প্রস্তাব করা হয়নি বলে, বিড়ির দাম অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

সিগারেটের উপর কর বাড়িয়ে ৬ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সিগারেটের ৪টি মূল্যস্তরের সর্বনিম্ন স্তরের মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা, মধ্যম স্তরে ৬৫ থেকে বাড়িয়ে ৬৭, উচ্চ স্তরে ১১১ টাকা থেকে বাড়িয়ে ১১৩ এবং অতি উচ্চ স্তরে ১৪২ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। শুধু নিম্ন স্তরে সম্পূরক শুল্ক বাড়বে ১ শতাংশ যা সিগারেটের দাম বেশি বাড়াতে পারে।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২০২১ অর্থবছরে বিড়ির দাম ২৫ শতাংশ বাড়ায় এবার বাজেটে বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি।

এবারের বাজেটে তামাক জাতীয় পণ্যেরও দাম বাড়নোর প্রস্তাব করা হয়েছে। তরল নিকোটিন, ট্রান্সডার্মাল ইউজ নিকোটিন ইত্যাদি পণ্যের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ইলেকট্রনিক সিগারেট ও সমজাতীয় ইলেকট্রিক ভ্যাপোরাইজার ডিভাইসের দাম বাড়তে পারে। ভ্যাপোরাইজার ডিভাইস সাধারণভাবে ভ্যাপ নামে পরিচিত। এই পণ্য অনেকে ব্যবহার করেন। তবে এটি ক্ষতিকর বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, তামাক জাতীয় পণ্য এবং এদের বিভিন্ন যন্ত্রাংশের শুল্কহার সমান না তাই এর উপর শুল্কহার বাড়িয়ে ২১২ করার পস্তাব করা হয়েছে।

২০১০-১১ অর্থবছরে তামাক ও তামাকজাত পণ্য থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৭ হাজার ৬৯১ কোটি টাকার বেশি। আর ২০২০-২১ অর্থবছরে এ আয় বেড়ে হয় ২৯ হাজার ৯৩৯ কোটি টাকার বেশি। ২০২১-২২ অর্থবছরে এ আয় ৩০ হাজার ৩৪৬ কোটি টাকা ছাড়ায়।

জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যানে জানা গেছে, শুধু ২০২২-২০২৩ অর্থবছরের ফেব্রুয়ারি মাস পরজন সিগারেট বিক্রি হয়েছে ৫ হাজার ১৯৫ কোটি টাকার। মাস ভিত্তিক বিক্রি অনুযায়ী ধারণা করা হচ্ছে, এবছর সিগারেট বিক্রি আগের বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪
Previous Post

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব

Next Post

প্রস্তাবিত বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

Next Post
বাংলাদেশের বাজেটের ঘাটতি চিত্র, অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন: সামাজিক সুরক্ষা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বছর পর বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT