চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বাইরে গিয়ে বিয়ে না করতে নরেন্দ্র মোদির আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের প্রধানমন্ত্রী মোদির ছবি ও বিয়ের অনুষ্ঠানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বিদেশে গিয়ে বিয়ে না করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বিদেশের মাটিতে বিয়ে এবং বিয়ের পরবর্তী জাঁকজমকপূর্ণ এসব অনুষ্ঠানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশের মাটিতে।

রোববার ২৬ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, বিদেশে গিয়ে বিয়ে করার দরকারটা কী? আমাদের দেশের মাটিতে সমস্যাটা কোথায়?’

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয়দের মাঝে বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। পাত্র-পাত্রী হয়তো ভারতীয় কিন্তু বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিদেশের মাটিতে। দেশের উচ্চবিত্তরা তো বটেই, সেলিব্রিটিরাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন বিদেশের মাটি। বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর-দীপিকা, অনেক সেলিব্রিটিও বিয়ের অনুষ্ঠান সেরেছেন বিদেশের মাটিতে। আর এই জাঁকজমক অনুষ্ঠানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশে। তাতেই আপত্তি প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, অন্য সব ক্ষেত্রে আমরা যেমন লোকাল পণ্য ব্যবহার করার কথা বলি, বিয়ের ক্ষেত্রে কেন নয়?

ভারতে তৈরি পণ্যের বাজার যাতে নষ্ট না হয়, সেজন্যই তিনি দেশের মাটিতে বিয়ে করার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।

মোদি বলেন, ‘ইদানিং কিছু কিছু পরিবারে দেখছি বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। এটা কি খুব জরুরি? ভারতের মানুষের মধ্যে বিয়ে করলে সমস্যাটা কী? ভারতের মাটিতে বিয়ে করুন, দেশের টাকা দেশে থাকবে। তাতে ভারতবাসীই কিছু কিছু রোজগারের সুযোগ পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিয়ের মৌসমে প্রায় আট লাখ কোটি টাকা ব্যবসার সম্ভাবনা আছে। আমরা সবসময় স্থানীয় পণ্য ব্যবহারের কথা বলি। বিয়ের ক্ষেত্রে সেটা মানতে অসুবিধা কোথায়?’

Tags: ভারতমোদি
Previous Post

স্ত্রী ও শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

Next Post

শেখ হাসিনাতেই তরুণ প্রজন্মের আস্থা

Next Post
তরুণ প্রজন্মের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাতেই তরুণ প্রজন্মের আস্থা

আওয়ামী লীগ নেতারা নূর ও মমতাজের সঙ্গে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও নূর-মমতাজে ভরসা রাখলো আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT